চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংহাইয়ে ঘোরের মধ্যে ‘শিকলবাহা’ অভিনেত্রী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ১৮, জুন ২০২৪
বিনোদন
A A

সাংহাই চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো কামার আহমাদ সাইমন পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘শিকলবাহা’। উৎসবে ছবিটি আছে প্রতিযোগিতা বিভাগে! ছবির প্রিমিয়ারে আমন্ত্রিত হয়ে নির্মাতা কামার ও প্রযোজক সারা আফরীনের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চরিত্র ফৌজিয়া করিম অণু!

প্রথম ছবি দিয়েই এমন গুরুত্বপূর্ণ উৎসবে যাওয়ার ঘটনাটিই অণুর কাছে রীতিমত অবাক করার! তারমধ্যে সেখানে একটি সুন্দর ঘটনারও সাক্ষী হলেন তিনি। ঈদের সকালে ঘুম ভেঙেছে সাংহাই ক্রাউন প্লাজা হোটেলের রিসেপশনের ফোনে! এক গুচ্ছ গোলাপের সাথে একটা মুকুট আর কার্ড এসেছে তার নামে, যেখানে লেখা আছে ‘আপনার এক নাম্বার ভক্ত’।

প্রিমিয়ারের পর অণুকে পাঠানো ভক্তের উপহার

পুরো বিষয়টিকে ঘোরগ্রস্ততা হিসেবেই দেখছেন অণু। প্রিমিয়ারের পর দিনই এমন অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বসিত তিনি। ছবির প্রিমিয়ার নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অণু বলেন, “জীবনের প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, তাও সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় — হল ভর্তি দর্শক ঈদের আগের রাতে। এমনিতেই রাতটা একটা ঘোরের মধ্যে কেটেছে, তারপর ঈদের সকালে এই গোলাপের তোড়া! এর অনুভূতি জানানোর ভাষা নাই আমার।”

সাংহাইয়ে লাল গালিচায় কামার ও সারা আফরীনের সাথে অণু

প্রিমিয়ার শেষে পরিচালক কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন এবং অভিনেত্রী ফৌজিয়া করিম অণু দর্শকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এছাড়াও, তাদের একটি প্রেস কনফারেন্সে অংশ নেবার কথা রয়েছে।

এই বছর ১০৫টি দেশ থেকে ৩,৭০০টিরও বেশি ছবির মধ্যে বাছাই করা মাত্র ১৪টা ছবির মধ্যে সাংহাইয়ের ‘গোল্ডেন গবলেট’ এর পাওয়ার লড়াইয়ে আছে কামার আহমাদ সাইমনের ‘শিকলবাহা’। এর আগে গত শনিবার মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের প্রাচীনতম এই ইভেন্টের লাল গালিচায় হেঁটেছেন কামার, সারা এবং অণু।

প্রিমিয়ার শেষে প্রশ্ন উত্তর পর্বে টিম ‘শিকলবাহা’

ইউরোপের অন্যতম সম্মানিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানীর উইডেম্যান ব্রোস এবং বাংলাদেশের স্টুডিও বিগিং এর যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘শিকলবাহা’। ২০১৪ সালে কানের ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে’ নির্বাচিত দশটির মধ্যে ছিলো এই ছবির স্ক্রিপ্ট, তখন এর নাম ছিলো ‘শঙ্খধ্বণি’।

Reneta

এই ছবির জন্যই পর পর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্রান্ট ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এছাড়াও গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট এবং জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিলো ‘শিকলবাহা’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদের রাতচলচ্চিত্র উৎসবপ্রিমিয়ারলিড বিনোদনশিকলবাহাসাংহাইসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT