চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থিরচিত্রে ‘শেষের কবিতা’, আপ্লুত পরমব্রত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ২৯, জুন ২০২৪
বিনোদন
A A

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে একটি ফটোস্টোরি। গবেষণাধর্মী এই নির্মাণশৈলীর মূল চরিত্রে আছেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, তার বিপরীতে বাংলাদেশ থেকে রয়েছেন ডা. শ্রেয়া সেন।

বাংলাদেশে এমন নান্দনিক কাজের প্রশংসা করেন পরমব্রত চ্যাটার্জী। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় একটি চিত্রপ্রদর্শনী এবং বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে নির্মাণশৈলিটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন গবেষণাধর্মী এই নির্মাণশৈলীর মূল চরিত্রে অভিনয় করা পরমব্রত। এমন কাজ নিয়ে উচ্ছ্বসিত এই তারকা জানান, ‘আজ পর্যন্ত অনেক ধরনের আর্ট ফর্ম নিয়েই কাজ করা হয়েছে, তবে স্থিরচিত্র নিয়ে এমন নান্দনিক কাজ এই প্রথম। আশা করি, সবার কাছে এটা ভালো লাগবে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় নির্মিত এই ফটোস্টোরি প্রকল্পে প্রধান ও আলোকচিত্রী হিসেবে আছেন স্থপতি ফওজিয়া জাহান এবং এতে ডিরেক্টর হিসেবে রয়েছেন সি এফ জামান।

বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলতে এই ফটোস্টোরিতে বেশ কিছু স্থিরচিত্রের মাধ্যমে সমগ্র উপন্যাসটি তুলে ধরা হয়েছে। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিনেতা এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অণিমা রায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী।

Reneta

দীপু মনি এই নতুন চিন্তার সৃজনশীল প্রকাশের সাধুবাদ জানান এবং আশা ব্যক্ত করেন এর মাধ্যমে আরও নতুন নতুন কাজের সূচনা হবে। এ সময় বক্তারা বলেন, তরুণদের শুধু স্যোশাল মিডিয়ায় মনোনিবেশ না করে পাশাপাশি এ রকম সাংস্কৃতিক রুচিশীল কাজেও যুক্ত হওয়া উচিত।

ডা. শ্রেয়া বলেন, ‘পেশাগতভাবে আমি ডাক্তার। বর্তমানে ফরেনসিক মেডিসিনে এমডি করছি। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম বিশেষত রবি ঠাকুর আর নজরুলের অনেক কাজ আবৃত্তি আর অনুবাদ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এর আগেও কিছু কাজ করেছি। তাই এই ফটোস্টোরির অফার আসতেই আমি রাজি হয়ে যাই। আশা করি, দর্শকের এই কাজ ভালো লাগবে।’

এই আয়োজনে সংগীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু এবং সঞ্চালনায় ছিলেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরমব্রতপরমব্রত চ্যাটার্জী।লিড বিনোদনশেষের কবিতাসিনেমাস্থিরচিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT