চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ফোক গান গেয়ে উচ্ছ্বসিত শেখ সাদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ১৩, জুন ২০২২
বিনোদন
A A

রোমান্টিক, আধুনিক, বিরহ, রক, র‍্যাপ বিভিন্ন ধাঁচের গান গেয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী শেখ সাদী প্রথমবার ফোক ধাঁচের গানে কণ্ঠ দিলেন। বেদনা বিধুর কণ্ঠে ‘বন্ধুর আচরণ’ নামে গানটি নিজের ইউটিউবে প্রকাশ করেছেন তরুণ শিল্পী শেখ সাদী।

শুধু অডিও নয়, গল্প আকারে একটি দৃষ্টি নন্দন ভিডিও বানিয়ে গানটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে। প্রকাশিত এ গান থেকে দর্শকদের বেশ প্রশংসাও পাচ্ছে বলেও জানালেন ‘ললনা’ খ্যাত এ গায়ক। দর্শকদের মন্তব্য, তাদের হৃদয় ছুঁয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন, এ গানটি শুনে অতীতের প্রেমের দিনগুলো স্মৃতিতে নাড়া দিয়েছে। বেশিরভাগ দর্শক ‘অসাধারণ গান’ বলে উল্লেখ করেন।

‘বন্ধুর আচরণ’ হচ্ছে শেখ সাদীর গাওয়া ২৫তম মৌলিক গান। তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন ‘ললনা’ গানটি গেয়ে। পরে দাঁড়ি কমা, সোনা বন্দেসহ একাধিক কাভার ও ম্যাশআপ গানে কণ্ঠ দিয়ে তরুণ প্রজন্মের গান প্রেমীদের কাছে পরিচিতি পান।

নিজের গাওয়া প্রথম ফোক গান নিয়ে উচ্ছ্বসিত হয়ে শেখ সাদী চ্যানেল আই অনলাইনকে বললেন, আমার প্রথম গাওয়া মৌলিক ফোক গান। এ ধাঁচের গান আমাদের নিজস্ব সংস্কৃতি রিপ্রেজেন্ট করে। যাকে বলে শিকড়ের গান। সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। যখন গানের কথা ও সুর পাই একবারেই ভালো লেগে যায়। ফোক গানে কণ্ঠ দিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো।

তিনি বলেন, সব শ্রেণির শ্রোতা এ ধাঁচের গানের সঙ্গে নিজেদের সহজেই কানেক্ট করতে পারে ভেবে গানটি করেছি। গানটি গাওয়ার সময় নিজে নিজে ভীষণ এনজয় করেছি। একেবারে ভিতর থেকে দরদ দিয়ে গেয়েছি। প্রকাশের পর দর্শক শ্রোতাদের অন্যরকম প্রশংসা পাচ্ছি। বিভিন্নজনের প্রশংসা ও গঠনমূলক মন্তব্য আমাকে দারুণভাবে স্পর্শ করছে।

‘বন্ধুর আচরণ’ গানের কথা ও সুর করেছেন শামরান আহমেদ মিলন, সংগীত করেন বিপ্লব। গানটিতে শেখ সাদীর সঙ্গে মডেল ছিলেন মারিয়া শান্ত ও আলভী। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন সোহেল রাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানমৌলিক গানললনালিড বিনোদনশেখ সাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ বন্ধে আলোচনায় সমাধানের আহ্বান ইইউ প্রধানের

মার্চ ২৪, ২০২৬

১৩৩ অধ্যাদেশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যস্থতার আলোচনা ইসলামাবাদে?

মার্চ ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

মার্চ ২৪, ২০২৬

ওয়ান-ইলেভেন হচ্ছে সব সর্বনাশের গোড়া: ফারুকী

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT