চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ কামাল ছিলেন স্বাধীন বাংলাদেশে আধুনিক ক্রীড়া ও সংস্কৃতির অন্যতম পথিকৃৎ’ 

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:২৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২২
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ।

এ সময় দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, শহীদ শেখ কামাল ছিলেন স্বাধীন বাংলাদেশে আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের যুব সমাজকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করে একটি আধুনিক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।

রাষ্ট্রদূত বলেন, শেখ কামাল ছিলেন একজন সৃজনশীল উদ্যমী প্রাণবন্ত তরুণ, যিনি মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন, একজন সংগঠক হিসেবে ক্রীড়া, সংগীত, নাটক, সংস্কৃতিতে ও সামাজিক কর্মকান্ডে তরুণদের নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছেন, সংগঠিত করেছেন। স্বাধীনতা উত্তর যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ পূনর্গঠন ও পূনর্বাসন কর্মসূচীর পাশাপাশি সমাজ সতেনতায় উদ্বুদ্ধকরনে মঞ্চ নাটক আন্দোলনে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক।

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। সে সময়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন স্পন্দন শিল্পীগোষ্ঠীরও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শেখ কামাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতের দেরাদুনে মূর্তি ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Reneta

রাষ্ট্রদূত বলেন, শহীদ শেখ কামালের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শেখ কামালের মত এমন বহুমুখী প্রতিভার দেশদরদী উদ্যমী সৃষ্টিশীল মানুষের স্বপ্ন হারিয়ে যেতে পারে না। তিনি যুব সমাজকে শেখ কামালের জীবনী থেকে শিক্ষা গ্রহণের আহবান জানান।

এসময় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের দেশমাতৃকাকে ভালোবেসে দেশের প্রয়োজনে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আসুন বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখি।

অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনের ওপর বক্তব্য প্রদান করেন রিয়াদস্থ বাংলাদেশ অভিবাসীদের মধ্যে ব্যবসায়ী এম আর মাহাবুব, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জাকির হোসেন ও মোঃ আব্দুস সালাম। দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সেলর মোঃ বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT