ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথী। স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসের মধ্য দিয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান। এর আগে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন তার উপদেষ্টা আব্দুস সালাম।






