চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত বাংলাদেশি শরিফ রহমানের জানাজা আজ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:১৬ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A

কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত শরিফ রহমান এর নামাজে জানাজা আজ। রোববার (২৭ আগস্ট) কানাডার স্থানীয় সময় দুপুর ২ টায় ওয়েন সাউন্ড মুসলিম এসোসিয়েশন মসজিদ ৮৯৫ সেভেনথ স্ট্রিট ইষ্ট ওয়েন সাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে ওয়েন সাউন্ডের ১৯০ ফার্স্ট স্টিট সাউথ ওয়েস্টের গ্রীনউড সেমেট্রিতে দাফন করা হবে।

কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত মেধাবী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা শরীফ রহমান কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা গেছে, শরীফ রহমান টরন্টো থেকে ১৯০ কি.মি দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছিলেন দ্যা কারি হাউজ নামে একটি রেস্টুরেন্ট । ঐ কারি হাউজে গত ১৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে তিনজন লোক তার রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে বসে খাচ্ছিলো। সেসময় শরীফ রহমান দোকানে আসলে তারা তাকে আক্রমণ করে। মারাত্মক অবস্থায় তাকে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেয়া হলে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শরীফ রহমানের গ্রামের বাড়ি সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর এলাকায়। তিনি বাংলাদেশের একজন মেধাবী তরুণ উদ্যোক্তা ছিলেন। তিনি শাহাজালাল বিশ্ব বিদ্যালয়ের গ্র্যাজুয়েট সম্পন্ন করে লণ্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে মাস্টার্স ডিগ্রি নিয়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন।

২০১৫ সালে “দ্যা কারি হাইজ কিনে” রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন শরিফ রহমান। তার স্ত্রী শায়েলা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বিবাহিত জীবনে তাদের সাত বছরের একটি মেয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজকানাডানিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ’

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ

মার্চ ১৮, ২০২৬

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’: পুলিশ সদর দপ্তর

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে আইজিপির বাড়ির সংযোগ সার্ভিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতেও গুলশান বাসভবনে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT