চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ওসমান হাদি

ওসমান হাদি

চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন জানিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

একইসঙ্গে প্রধান উপদেষ্টা হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এর আগে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল এবং তার অবস্থা আপাতত স্ট্যাটিক (অপরিবর্তিত) বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

প্রসঙ্গত; গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

Reneta

পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬প্রধান উপদেষ্টার কার্যালয়শরিফ ওসমান হাদ্‌
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

এপ্রিল ৪, ২০২৬

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

এপ্রিল ৪, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT