চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থকষ্টে নুইয়ে পড়েও কেন অন্য পেশায় যাচ্ছেন না শামীম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৬
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

নাটক-সিনেমায় ছোট ছোট কমেডি চরিত্রে দর্শকদের হাসিয়েছেন বহু বছর। অথচ আজ সেই পরিচিত মুখ শামীম হোসেন কাজের অভাবে দিশেহারা। একদিন আগেই ফেসবুকে অশ্রুসিক্ত ভিডিও বার্তায় ‘অর্থকষ্টে’ থাকার কথা জানান তিনি।

আর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ রেললাইনে বসে চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের কাছে খুলে বলেন তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা।

“অভিনয় পেশা বদল করতে গেলেও তো কিছু একটা করতে হবে। চেহারাটা এমন মার্কা মারা, সেটাও তো পারতেছি না। না পারমু বাদাম বেচতে, না পারমু কাঁচামালের ব্যবসা করতে, না পারমু অটোরিক্সা চালাইতে। শিল্পী তো, আরেকটা শিল্পীর অপমান হবে। সেই কারণে নিজেই না খেয়ে রইছি”—কথাগুলো বলতে বলতে বারবার গলা ভারী হয়ে আসে তার।

শামীম জানান, প্রায় এক বছর ধরে নিয়মিত নাটকে কাজ নেই। যাদের সঙ্গে নিয়মিত কাজ হয়, তাদের সঙ্গে তার যোগাযোগ নেই। আবার যাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা সেভাবে কাজ করেন না। ইউটিউবনির্ভর কনটেন্ট নির্মাতা হারুন কিসিঞ্জারের কিছু কাজ করলেও গত দুই মাস ধরে সেখান থেকেও কোনো ডাক আসেনি।

তার পরিবারে পাঁচজন সদস্য। তিন ছেলে, স্ত্রী এবং তিনি নিজে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় চাপটা পুরোপুরি তার ওপরেই। “জমানো সঞ্চয় নাই আমার। যেটুকু আছে, হয়তো কষ্ট করে রোজার মাসটা চলে যাবে।” বলেন শামীম হোসেন।

সবচেয়ে বেশি কষ্টের জায়গা সন্তানদের প্রসঙ্গে। শামীম বলেন, “আমার মাসুম বাচ্চাগুলোর কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমি তাদের বলছি, ‘বাবারা, ঈদে তোমাদের কিছু লাগবে, পরিস্থিতি কিন্তু তোমরা দেখতেছো!’ ওরা বলে, ‘বাবা, কোনো চাওয়া নাই।’”

Reneta

কথাগুলো বলতে বলতে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। একজন বাবার অসহায়ত্ব যেন স্পষ্ট হয়ে ওঠে তার চোখেমুখে।

শামীম হোসেনের জীবনসংগ্রাম নতুন নয়। দুই দশকের বেশি আগে কুলিগিরি, রিকশা চালানোসহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। ১৯৯৭ সালে বেইলি রোডের মহিলা সমিতির অফিসে পিওনের চাকরি নেন। সেখান থেকেই অভিনয়ে সুযোগ। আফসানা মিমির ডাকে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু। এরপর হাজারো নাটক এবং দুই ডজনের বেশি চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

কিন্তু সেই পরিচিতি আজ তার নিয়মিত আয়ের নিশ্চয়তা হয়ে দাঁড়ায়নি। অভিনয়ই তার পরিচয়, অথচ সেই পরিচয়ই যেন তাকে অন্য পেশায় যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

শামীম মনে করেন, তার এই সংকটের কথা শুনে হয়তো কেউ না কেউ তাকে নিয়মিত কাজে ডাকবেন। চ্যানেল আই অনলাইনে বুধবার ‘হাতে কাজ নেই, অর্থকষ্টে যা বললেন অভিনেতা’ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বেশ কয়েক জায়গা থেকে ফোন পেয়েছেন তিনি। তার আশা, হয়তো শিগগির তার বর্তমান অবস্থার পরিবর্তন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নাটকশামীম হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

একান্ত সাক্ষাৎকারে সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

মার্চ ৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

অর্থকষ্টে নুইয়ে পড়েও কেন অন্য পেশায় যাচ্ছেন না শামীম?

মার্চ ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে

মার্চ ৫, ২০২৬

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে বললো টিআইবি

মার্চ ৫, ২০২৬

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT