চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকে রেখে কাকে খেলাবে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে ভারতের স্কোয়াডে থাকা সব সদস্যই। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রোহিত শর্মার দল। সেরা একাদশে জায়গা পাচ্ছেন না পেসার মোহাম্মদ শামি, স্পিনার রবীচন্দ্র অশ্বিন বা সূর্যকুমার যাদবের মতো ইনফর্ম খেলোয়াড়। বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন দলটির বোলিং কোচ পারাস মামব্রে।

বোলিংয়ে রোটেশন হবে কিনা এমন প্রশ্নে মামব্রে বলেছেন, ‘শুরুটা ধরে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রোটেশন নিয়ে কোনো আলোচনাই হয়নি। পরের ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। আপাতত আর কোনো চিন্তাভাবনা নেই। শামির বিষয়ে সিদ্ধান্ত মোটেও সহজ নয়। তার সাথে আমরা পরিষ্কারভাবে কথা বলছি। উইকেট অনুযায়ী সেরা স্কোয়াডটা বেছে নেয়া হবে।’

অশ্বিনের দলে না থাকা নিয়ে মামব্রে বললেন, ‘বিশ্বসেরা একজন বোলারের দলে জায়গা না পাওয়া কঠিন সিদ্ধান্ত। তবে দলের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করি। কন্ডিশন অনুযায়ী আমরা যে কম্বিনেশনটা ঠিক মনে করি, সেটাই সাজাই। সে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে। সে দলের ভেতর দারুণ একজন মানুষ। তাকে কখনো কোনদিন অভিযোগ করতে দেখিনি। এমন মানুষ থাকা দলকে সাহায্য করে, কৃতিত্ব তার প্রাপ্য। সব অনুশীলন পর্বে সে থাকে এবং দারুণ টিমম্যান।’

বুমরাহ ও কুলদীপকে প্রশংসায় ভাসিয়েছেন ৫১ বর্ষী এ কোচ, ‘বুমরাহ বিশ্বসেরা খেলোয়াড়। গত তিন ম্যাচে তার পারফরম্যান্স দেখেছেন? পাওয়ার প্লেতে যখনই ব্রেক থ্রু দরকার, এনে দিচ্ছে। মিডল ওভারে বোলিংয়ের সময় নিজেকে মানিয়ে নিতে পারে। আমরা তাকে মিস করছিলাম। এনসিএ’র মেডিকেল দল ও ফিজিও তার জন্য কাজ করেছে। কৃতিত্ব তাদের দিতে হবে। তাকে পাওয়াটা যেকারো জন্য বোনাস।’

‘কয়েকবছর ধরে কুলদীপ ভালো করছে। তার বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা ছিল। সে কোন অ্যাকশনে বল করবে তা খুঁজে পেয়েছে। বলের নিয়ন্ত্রণ এবং লেন্থ ঠিকঠাক রাখতে পারছে। আমাদের জন্য উইকেট পাওয়ার অপশন সে। এটা করেও চলেছে। বুমরাহ ও কুলদীপ আমাদের জন্য বোলিংয়ের মূল অস্ত্র।’

টি-টুয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদবের সেরা একাদশে না থাকা নিয়ে ভারতের বোলিং কোচ জানালেন, ‘সুরিয়া একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, সে ম্যাচ উইনার। তাকে একরকম ৩৬০ ডিগ্রি খেলোয়াড় বলা যায়। তাকে বল করা বেশ কঠিন। কিন্তু তাকে পাওয়া বা না পাওয়া দুটোই বেশ কঠিন। কার জায়গায় আসলে তাকে খেলাব, এই মুহূর্তে তাকে দলে দেয়ার মতো জায়গা নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনওয়ানডে বিশ্বকাপ ২০২৩কুলদীপপুনেবুমরাহমামব্রেলিড স্পোর্টসশামিসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT