চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা সম্ভব নয়’, মাদককাণ্ডে ছেলেকে গ্রেপ্তারের পর শক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১৩, জুন ২০২২
বিনোদন
A A

পার্টিতে মাদক নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। রবিবার রাতে বেঙ্গালুরুর এক পার্টি থেকে আটক করা হয়েছে সিদ্ধান্তকে।

পুলিশ সূত্রে খবর, পরীক্ষায় সিদ্ধান্তের শরীরে মাদকের উপস্থিতি মিলেছে। তবে ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে মনে করছেন অভিনেতা শক্তি কাপুর।

সন্তান এমন কাজ করেছেন, তা মানতে নারাজ শক্তি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি শুধু একটাই কথা বলতে পারি। এটা সম্ভব নয়।’

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বেঙ্গালুরুর এমজি রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখানেই পার্টি চলছিল। পরবর্তীতে পার্টি থেকে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পার্টির ৩৫ জন অতিথির মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে যে ৬ জনের মাদক সেবনের প্রমাণ মিলেছে, তাদের মধ্যে রয়েছেন সিদ্ধান্ত৷

তবে তিনি আগে থেকেই মাদক সেবন করেছিলেন নাকি পার্টিতে গিয়ে মাদক নেন, এখনও পর্যন্ত তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

বলিউডে সক্রিয় ভাবে কাজ করছিলেন সিদ্ধান্ত। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি অভিনীত ‘চেহরে’ ছবিতে। এ ছাড়াও ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’, ‘আগলি’, ‘হাসিনা পার্কার’, ‘জাজবা’, ‘ভূত-পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাকে।

Reneta

এর আগে ২০২০ সালে মাদক বিরোধী সংস্থার নজরদারিতে পরেছিলেন শ্রদ্ধা কাপুর। আর এবার আটক হলেন সিদ্ধান্ত। তবে এমন পরিস্থিতিতেও ছেলের উপর আস্থা হারাচ্ছেন না শক্তি। -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউড অভিনেতামাদকমাদককাণ্ডশক্তি কাপুরশ্রদ্ধা কাপুরসিদ্ধান্ত কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT