চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত টাকায় অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান মাতাবেন শাকিরা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ২৮, মে ২০২৪
বিনোদন
A A

এবার অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং পার্টিতে মঞ্চ মাতাতে পারেন শাকিরা। এ ছাড়াও আরও চমক রয়েছে এই অনুষ্ঠানে। তবে শুধু শাকিরাই নয়, স্টেজ কাঁপাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমানও।

এ প্রসঙ্গে টিভি ৯ হিন্দির একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্মের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন শাকিরা। যদিওবা এর আগে অনন্ত-রাধিকার প্রথম প্রাক-বিবাহ পার্টিতে পারফর্ম করতে রিয়ান্না ৬৬ থেকে ৭৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছিলো।

আম্বানিদের অনুষ্ঠান মানেই যেন রাজকীয় ব্যাপার! কিংবা রাজকীয় ব্যাপারকেও যেন হার মানায়! যাকে অনুষ্ঠান না বলে, উৎসব বলাই শ্রেয়।চলতি বছরের মার্চে ভারতের জামনগরে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও তার বাগদত্তা রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার।

আগামী ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ে। তার আগেই অনুষ্ঠিত হবে এই জুটির দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। আগামী ২৮ মে থেকে ৩০ মে, এই তিন দিন ধরে দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল জাহাজে দ্বিতীয়বার প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে। যেকোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।

জানা গেছে, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।

প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেশনে সপরিবারে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটিসহ বড় বড় সব তারকারা হাজির থাকবেন এই অনুষ্ঠানে। ইতিমধ্যে রণবীর-আলিয়া, রণবীর সিং, সালমান খান, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি ও স্ত্রী সাক্ষী ধোনি রওনা হয়েছেন এই অনুষ্ঠানের জন্য। –ডিএনএ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত আম্বানিঅনন্ত-রাধিকাপ্রাক বিবাহরাধিকা মার্চেন্টশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT