চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেট্টরিকে টপকে বাঁ-হাতের খেল-রেকর্ড এখন সাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ন ২৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষদিনে দারুণ এক কীর্তি সঙ্গী করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার তারকা আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। আবদুল্লাহ শফিককে ফিরিয়ে আগের রেকর্ডধারী ড্যানিয়েল ভেট্টরিকে টপকে গেছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি অর্থডক্স স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরি। টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টুয়েন্টি মিলিয়ে তার ৪৪২ ম্যাচে সর্বোচ্চ ৭০৫ উইকেট শিকারের রেকর্ড ছিল।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নামার আগে সাকিবের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ছিল ৭০৩। পাকিস্তানের প্রথম ইনিংসে নিয়েছেন ১ উইকেট, চলতি ইনিংসে এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। ওপেনার আবদুল্লাহ শফিককে আউট করে ভেট্টরির ৭০৫ উইকেট ছাড়িয়ে যান। পরে নাসিম শাহকে আউট করে সংখ্যা বাড়িয়ে নেন। এখন মোট আন্তর্জাতিক উইকেট ৭০৭টি সাকিবের।

সিরিজের প্রথম ম্যাচে নামার আগে সাকিবের টেস্টে উইকেট ছিল ২৩৭টি এবং এপর্যন্ত দুই ইনিংসের ৪ উইকেট যোগ করে হয়েছে ২৪১টি। ২৪৭ ওয়ানডেতে সাকিবের উইকেট ৩১৭ এবং ১২৯ টি-টুয়েন্টিতে তার উইকেট ১৪৯টি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ১৩৯ রান। ৬২ বলে ৪৮ রানে মোহাম্মদ রিজওয়ান এবং ১৯ বলে ১ রানে খুররাম শাহজাদ অপরাজিত আছেন। ২২ রানের লিড দিয়েছে পাকিস্তান।

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশভেট্টরিরিজওয়ানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT