চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ব্যাটিং সমালোচনায় একই বিন্দুতে সাকিব-তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ন ২৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। যেন হার মেনে নিয়েই মাঠে নেমেছিল টিম টাইগার্স! ভারতের দেয়া ১৯৭ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি রানতাড়া করতে নেমেছে দল, মনে করছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এক্ষেত্রে সাকিল আল হাসানও বলেছেন একই কথা।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভে তামিম বলেছেন, ‘আমার মনে হয় মনোভাবের দিক থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে। অবশ্যই কুলদীপ ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ, ফ্লাইট দিতে পেরেছে। আমার একদমই মনে হয়নি তারা রানতাড়া করতে নেমেছে।’

‘বাংলাদেশ ১৪৬ রান করেছে। রিশাদের ১০ বলে ২৪ রান হয়ত তাদের ১৪৬ রানে নিয়ে গেছে। এসবে কোনো পয়েন্টে রানটা তাড়া করছিল এমন আমার মনে হয়নি। কোনো দল যদি এমন অ্যাপ্রোচে ব্যাট করে তাহলে প্রতিপক্ষ বোলারদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। ভিন্ন কিছু করার চেষ্টা করতে বোলাররা সাহস পায়। এজন্যই কুলদীপকে নিয়ে আমরা কথা বলছি। কোনো সন্দেহে নেই তার সামর্থ্য নিয়ে। দারুণ বোলার সে। তবে প্রতিপক্ষের অ্যাপ্রোচ তাকে আরও বেশি ভালো করতে সাহায্য করেছে।’

‘বাংলাদেশ যদি ১৯০ রান তাড়া করার মানসিকতা নিয়ে মাঠে নেমে ১০০ রানে অলআউট হতো, তাতেও আমি খুশি হতাম। তারা বরং কোনো ইন্টেন্ট ছাড়া ১৪৬ রান করেছে। সবার সেই ইন্টেন্ট থাকা দরকার ছিল। আমি তা দেখিনি।’

ম্যাচ শেষে অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের জয়ের হার ৫০ শতাংশ, কিন্তু আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়েছি ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি সেভাবে লড়তাম তাহলে এই বিশ্বকাপকে আমরা ভালো একটি অভিযান বলতে পারতাম। ব্যাটিংয়ে আমাদের রান কম হচ্ছে। গত ম্যাচে ১৪০ করেছি, আজ ১৪৬। আজ টার্গেট থাকায় আমাদের আরও ভালো করা উচিত ছিল। আজকের ম্যাচে আমরা মানুষকে দেখাতে পারিনি যে আমরা ম্যাচে ছিলাম। তবে পুরো বিশ্বকাপজুড়ে আমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল না।’

‘অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে এ-মাইনাস টাইপ খেলতে হবে। আমি মনে করি আমাদের দক্ষতা এবং শক্তির অভাব ছিল। প্রতিপক্ষকে চাপে রাখার মতো ম্যাচে দীর্ঘসময় মৌলিক কিছু করতে পারিনি। এই বিশ্বকাপ বিবেচনায় নিয়ে নিজেদের ব্যাটিংকে বিচার করতে পারি না। আমরা বড় রান করতেও সক্ষম। গত দুই ম্যাচের উইকেটে আমাদের ১৭৫-১৮৫ এর মতো রান করার সক্ষমতা ছিল। হয়ত ভারত ২০ রান অতিরিক্ত নিয়ে ফেলেছে। কিন্তু আমাদের আসলে ব্যাটিংয়ে জয়ের জয়ের মনোভাব দেখানোর ঘাতটি ছিল।’

Reneta

সেন্ট ভিনসেন্টে শনিবার ভারতের দেয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দেড়শর আগেই থামে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। মন্থর ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৪৬ রানে। তাতে ৫০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তামিমবাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT