চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলতে ভারতে পৌঁছেছেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুমে ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ করে শনিবার সকালে ঢাকা ছাড়েন বাঁহাতি পেসার। দুপুর আড়াইটার দিকে ভাড়া করা বিমানে করে ভারতে পৌঁছেছেন তিনি।

আইপিএলে দ্বিতীয় দিনের ম্যাচে শনিবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। আর সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার।

একাদশেও দেখা যেতে পারে মোস্তাফিজকে। সাউথ আফ্রিকার সঙ্গে নেদারল্যান্ডের চলমান সিরিজের কারণে প্রোটিয়া পেসার এনরিচ নরকিয়া না থাকায় ডাক পেতে পারেন দ্য ফিজ। এমনকি দলের ইমপ্যাক্ট খেলোয়াড়ের ভূমিকাতেও সুযোগ পেতে পারেন ২৭ বর্ষী পেসার।

আইপিএলের চলতি মৌসুমে মোস্তাফিজ ছাড়াও খেলবেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। ওয়ানডে ও টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে প্রথমবারের মতো আইপিএল খেলবেন লিটন দাস। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ায় এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন তারা।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। যে কারণে বিসিবি থেকে ছাড়পত্র পায়নি এ দুই ক্রিকেটার। তবে টেস্টে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে মোস্তাফিজ না থাকায় আগেভাগেই আইপিএলে যোগ দিতে পেরেছেন মোস্তাফিজ।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩কেকেআরদিল্লি ক্যাপিটালসমুস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠিত হলে বিএনপির ৫০ শতাংশের বেশি সদস্য থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ায় গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সরকারের আকার ছোট হবে, কমবে মন্ত্রনালয়ের সংখ্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT