চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের কথায় যুক্তি খুঁজে পেয়েছেন মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ ঘিরে দেশের ক্রিকেট নানা চড়াই-উৎরাই পার করছে। তামিম ইকবালের দলে না থাকা ও ভিডিও বার্তার পর একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে মনের দুয়ার খুলে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

বিশ্বকাপ দল ঘিরে চলতি অবস্থার প্রেক্ষিতে আলোচনার কেন্দ্রে থাকা দু-তারকা সাকিব-তামিমকে নিয়েই মূলত কথা বলেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফী। সাক্ষাৎকারে সাকিবের বলা কথার মধ্যে যুক্তিও খুঁজে পেয়েছেন ম্যাশ।

‘আমার কাছে মনে হয় গতকাল সাকিব অনেকগুলো কথা বলেছে সেগুলোর যথেষ্ট যুক্তি আছে। আরও কিছু কথা আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি বলার চেষ্টা করব। সাকিব একটা জিনিস ক্লিয়ারলি বলেছে, সেটা হচ্ছে সাকিব ক্যাপ্টেন্সি করতে চায় না। আমি পুরোপুরি সাকিবের সাথে একমত, কারণ সাকিবের ক্যাপ্টেন্সি করে অর্জন করার কিছু নাই। সাকিব শুধু খেলাটা উপভোগ করতে চায়, টিমের সাথে থাকতে চায়, ভালো খেলতে চায় এবং দেশের জন্য কিছু করতে চায়। এটা একদম পরিষ্কার বার্তা।’

‘কিন্তু দেখেন, তারপরও সাকিবকে যখন তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দিল মানে অবসর গ্রহণ করল, তারপর কিন্তু সাকিবকে অলমোস্ট পুশ করা হয়েছে এবং সাকিব দেশের কথা চিন্তা করে, ক্রিকেটের কথা চিন্তা করে অধিনায়কত্ব নিয়েছে। সেটার জন্য মনে করি সাকিবকে সাধুবাদ জানানো উচিত।’

তামিম পাঁচ ম্যাচ খেলতে চায় এমন কথার প্রেক্ষিতে মাশরাফী বলছেন, ‘তামিম পাঁচ ম্যাচ খেলতে চায় বা বেছে বেছে খেলতে চায় এ বিষয়ে নান্নু ভাই বলেছে তিনি জানেন না, তামিম বলেছে সে বলেনি, আর সাকিব বলেছে সে শুনেছে। তার মানে ক্লিয়ার কোনো তথ্য সাকিবের কাছে ছিল না। তো এই যে পাঁচ ম্যাচের বিষয় নিয়ে এতকিছু ঘটে গেল, সেখানে আসলে দায় সাকিবেরও না, তামিমেরও না, এমনকি নান্নু ভাইয়েরও না। যে বা যারা পাঁচ ম্যাচের বিষয়টা মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তাদেরকে আসলে খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। এ বিষয়টা দুজনের কেউই আসলে জানতো বলে আমার কাছে মনে হয়নি।’

Reneta

‘সাকিব একটা কথা বলেছে, দলের প্রয়োজনে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাট করতে হবে। আমার কাছে মনে হয় এটি অবশ্যই যুক্তিগত। শুধু তামিম না যেকারও ক্ষেত্রে একটা কথা বলব, শুধু ওপেনাররা সাধারণত স্পেশালিস্ট জায়গা নিয়ে ব্যাটিং করে। সারাবিশ্বেই আমরা দেখে আসছি। কারণ দুই পাশে দুইটা নতুন বল থাকে, পিচের কন্ডিশন কেমন সবকিছু বোঝার জন্য ওপেনাররা স্পেশালিস্ট।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩তামিমনান্নুবাংলাদেশবিসিবিভারতমাশরাফিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT