চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

পুত্র শেহজাদকে নিয়ে শাকিব খানের বাড়িতে দেখা গেল বুবলীকে। ভালোবাসা দিবসের দুপুরে ছেলেকে কোলে নিয়ে আদরমাখা চারটি ছবি এই নায়িকা তার ফ্যান পেজে পোস্ট করেছেন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, জায়গাটি শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ।

জানা যায়, বুবলীর পোস্ট করা ছবিগুলো কিছুদিন আগের। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, শেহজাদ ও তার মা বুবলী লাল রঙা পোশাক পরে আছেন।

শেহজাদকে নিয়ে ছবিগুলো পোস্ট দিয়ে বুবলী তার অনুসারীদের ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটিদিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি!

শেহজাদকে নিয়ে এমন ছবি পোস্ট করায় বুবলীর পোস্টটিতে হাজার হাজার লাইক ও শতশত কমেন্ট দেখা যায়। অধিংকাশই শেহজাদকে দেখে খুশি হওয়ার উল্লেখ করছেন। তবে শাকিব খানের অনেক ভক্ত লিখছেন, এটি শাকিবের শুটিং বাড়ি জান্নাত। এই স্থানটি অনেক সিনেমায় তারা দেখেছেন।

গেল ২৭ সেপ্টেম্বরে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আড়াই বছর আগে শাকিবের সন্তানের মা হওয়ার বিষয়টি জানান বুবলী। তখনই চারদিকে শোরগোল পড়ে যায়। বুবলী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়।

Reneta

২০২০ সালে ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি ক্লিনিকে শেহজাদের জন্ম হয়। শাকিব খান তখন পরিষ্কারভাবে জানিয়ে দেন, শেহজাদ তার নিজের সন্তান।

শাকিব ও বুবলীর ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, ২০২১ সালের নভেম্বরে শাকিব আমেরিকা যাওয়ার পর বুবলীর সাথে দূরত্ব তৈরি হয়। সেখানে তারা সর্বশেষ আন্তরিক ছিলেন। পরে বিভিন্ন গুঞ্জন তাদের মধ্যে দূরত্ব বাড়ায়। বর্তমানে শাকিব-বুবলী দুই মেরুর বাসিন্দা।

তবে শাকিব তার বড় ছেলে আব্রাম খান জয়ের মতো ছোট ছেলে শেহজাদ খানের প্রতিও সমান আন্তরিক। শেহজাদের বয়স মাত্র তিন বছর হওয়ায় সে তার মা বুবলী কাছে থাকে। তবে সময় বের করে দুই পুত্রকে নিয়ে সময় কাটান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

Jui  Banner Campaign
ট্যাগ: বুবলীলিড বিনোদনশাকিব খানশেহজাদ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT