চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন ছবিতেও বাজবে নিধির নেপথ্য সংগীত!

আগামি সপ্তাহে আসছে শাকিবের নতুন ছবির ফার্স্ট লুক পোস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A

শাকিব খানের সাম্প্রতিক আলোচিত তুফান, বরবাদ, তাণ্ডবের বিজিএম (ব্যাকগ্রাউন্ড মিউজিক)-গুলো দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। ছবিগুলোর প্রতি দৃশ্যে নেপথ্য সংগীত ছিল যেন এক ভিন্ন সংযোজন, যা ছবিগুলোতে সফল কিংবা দর্শকদের মাঝে আবেগ-উচ্ছ্বাস তৈরি করতে সক্ষম হয়েছিল।

আর এই কাজগুলোর পেছনের মানুষ সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি।

এই মিউজিশিয়ান আবারও থাকছেন শাকিবের আসন্ন রোজার ঈদের নাম চূড়ান্ত না হওয়া ছবিতেও! তার ব্যাকগ্রাউন্ড স্কোরে আবারও বুঁদ হবেন দর্শক!

মঙ্গলবার ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত এ ছবিতে নিধি চুক্তি স্বাক্ষর করেছেন। এসময় নিধিসহ আরও উপস্থিত ছিলেন প্রযোজক শিরিন সুলতানা, আবু হায়াত মাহমুদ।

নিধি এই সময়ে বাংলাদেশের ব্যস্ত সংগীত পরিচালক। ২০১৫ সালে ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে তিনি কাজ শুরু করেছিলেন। এরপর ‘ইতি তোমারই ঢাকা’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘বরবাদ’, ‘ইনসাফ’, ‘তাণ্ডব’ ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছিলেন। পাশাপাশি বহু ওয়েব ও টিভিসিতে কাজ করেছেন।

নিধি জানান, সিনেমা নিয়ে বেশি কাজ করেন, আর সেখানে শাকিব খানের নতুন সিনেমায় থাকতে পারাটাকে বড় অর্জন মনে হয় তার।

Reneta

আরাফাত মহসীন নিধি বলেন, নতুন এই ছবির গল্প শুনেছি, এককথায় দুর্দান্ত। কিছু ক্যারেক্টারের আলাদা সাউন্ড থিম থাকবে। যে সময়ের গল্প, তখন আমাদের দেশে রক গানের প্রচলন ছিল। সেটাও মাথায় রেখেছি। এ ছবির মিউজিক ডিজাইনটা শুনলে দর্শক বুঝবে কোন সময়ে আমরা আছি।

তিনি বলেন, পিরিয়ডটা আগের হলেও গল্পে নতুনত্ব আছে। দর্শকদের কাছে একেবারে নতুন এবং ফ্রেশ মনে হবে। আমি চেষ্টা করবো শাকিব ভাইয়াকে নতুন মিউজিকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচয় করাতে। তাছাড়া, হায়াত ভাই যেহেতু লার্জার দেন লাইফ ফিল্ম বানাচ্ছেন, আমিও মিউজিক বা সাউন্ড তেমনকিছু দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করবো।

আবু হায়াত মাহমুদ বলেন, নিধির মধ্যে নতুন কাজের তৃপ্তির চেয়ে কিছু তৈরি করার ক্ষুধা আছে। তার কাজগুলো সবসময় আলাদা লাগে। নিয়মিত তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আলাপ হচ্ছে। সে পরীক্ষিত, আশা করছি আবারও চ্যালেঞ্জে জয়ী হবে।

পরিচালক বলেন, আগামী সপ্তাহে শাকিব খানের ফার্স্টলুক পোস্টার নয়, আমরা সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করবো যেটার মাধ্যমে সিনেমার নাম ঘোষণা করা হবে।

গেল মাসে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সিনেমাটি ঢাকার নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর-এর জীবনী নিয়ে! এমন খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা।

কদিন আগে এক লিখিত বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন, ঈদুল ফিতরে শাকিবকে নিয়ে উদ্যোগ নেয়া সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়। এমনকি আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।

এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হায়াত মাহমুদআরাফাত মহসীন নিধিতাণ্ডবনেপথ্য সংগীতবরবাদলিড বিনোদনশাকিব খানশিরিন সুলতানাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেন্টাগনের অন্দরে অস্বস্তি, ইরানে সেনা মোতায়েন নিয়ে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে: তথ্যমন্ত্রী

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বান্দরবানে পাহাড়ের খাদে পর্যটকবাহী বাস, আহত ২০

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রাখাইনে বন্দি সেনাদের উপর বিমান হামলা, জেনারেল-মেজরসহ বহু হতাহত

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

লুইজিয়ানায় প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল ঈদ উদযাপন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT