চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’-কে আটকানো যায়নি, ইতিহাস তৈরীর অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ন ০৫, জুন ২০২৪
বিনোদন
A A

গুঞ্জন ছড়িয়েছিল ‘তুফান’-এ অনিয়মের অভিযোগ খতিয়ে সেন্সরে আটকানো হবে! কিন্তু সেন্সর বোর্ড থেকে রাজস্ব বোর্ড, সবখানে খতিয়ে দেখেও কোনো উনিশ বিশ পাওয়া যায়নি। এমনটাই দাবি করলেন ‘তুফান’ সংশ্লিষ্টরা। 

সোমবার রাতে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত জানান, তুফান আনকাট সেন্সর দেয়া হয়েছে। পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, সব বাধা ডিঙিয়ে ‘তুফান’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। মঙ্গলবার তারা সেন্সর থেকে এফডিসি ও রাজস্ববোর্ড সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

‘তুফান’ সংশ্লিষ্টদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেকভাবে তুফানকে আটকানোর চেষ্টা করা হয়েছে। নানাভাবে অপপ্রচার রটানো হয়েছে, কিন্তু নিয়মনীতি সবকিছু ঠিক থাকায় সেন্সর বোর্ড তুফানকে আনকাট সনদ দিয়েছে।

রাফী বলেন, যেহেতু সেন্সর হয়েছে তাই মুক্তিতে আর কোনো কনফিউশন থাকছে না। আনকাট সেন্সর প্রাপ্তির খুশিতে মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় ‘তুফান’র টাইটেল গান প্রকাশ হচ্ছে। সেই সঙ্গে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে অগ্রিম টিকেট বিক্রিও আশা করা যাচ্ছে দু-চারদিনের মধ্যে শুরু হবে।

রাফী বলেন, “সত্যি আমাদের টিমের সবার চেষ্টা রয়েছে, তুফান দিয়ে নতুন হিস্ট্রি ক্রিয়েট করবো। অনলাইনের মাধ্যেম সিনেমাপ্রেমী এবং শাকিব ভাইয়ের ফ্যানরা যেভাবে সাপোর্ট দিচ্ছে এতে আমরা সফল হবো।”

শাকিব খান অভিনীত ‘তুফান’ পুরোপুরি অ্যাকশন ধাঁচের ছবি। সেন্সর সনদে দেখা যায়, ‘তুফান’ এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৫ মিনিট ২৫ সেকেন্ড! নব্বই দশকের একজন কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিবকে। আরও আছেন মিমি, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী রাকায়েতচঞ্চল চৌধুরীতুফাননাবিলামিমিমিশা সওদাগররায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় অন্যথিয়েটার ও অন্যস্বর টরন্টোর বিশেষ প্রযোজনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

এপ্রিল ৩, ২০২৬

এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে ইতালির, কী সেই সমীকরণ?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT