চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশীদের শাকিব বন্দনা, ইউটিউবে আট শতাধিক রিভিউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ন ৩১, মে ২০২৪
বিনোদন
A A

ভিনদেশীদের কাছে বাংলা সিনেমা নিয়ে আলোচনা দিনদিন বাড়ছে! বিশেষ করে সুপারস্টার শাকিব খানের কল্যাণে বাংলা সিনেমার গান টিজার দেখে ভিনদেশিরাও প্রতিক্রিয়া জানাচ্ছেন! প্রিয়তমা, রাজকুমারের পর ‘তুফান’ ছবির ক্ষেত্রে এটি বিশেষভাবে চোখে পড়ছে!

মাত্র অল্প কয়েকদিনে তুফানের ‘লাগে উড়াধুরা’ গান দেখে আট শতাধিক কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা রিভিউ দিয়েছেন।

বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মধ্যপ্রাচ্য, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল থেকেও একাধিক ইউটিউবার শাকিব খানকে নিয়ে তাদের কন্টেন্ট নির্মাণ করছেন।

রিভিউয়ে তারা বলছেন, তুফান-এ শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছেন। তাকে ‘গ্লোবাল সুপারস্টার’ বলেও আখ্যা দিচ্ছেন কেউ কেউ।

ভলকান দাগছি নামে তুর্কির একজন কনটেন্ট ক্রিয়েটর শাকিবের ‘লাগে উরাধুরা’ গান দেখে ইউটিউবে ভিডিও প্রকাশ করে বলেছেন, শাকিব খান বিখ্যাত অভিনেতা। গানে তাকে দেখতেও বিউটিফুল লেগেছে। মুম্বাই থেকে একটি ইউটিউব চ্যানেলে বলা হয়েছে, আমরা এই প্রথম বাংলাদেশের গানের রিভিউ করছি। শাকিব খানের মতো সুদর্শন নায়ক বাংলাদেশে একটিও নেই। গানটিতে বাণিজ্যিক উপকরণ সমৃদ্ধ।

পাকিস্তানের সুপরিচিত ইউটিউবার রিয়েশন বাই সুলেমান ইউটিউব চ্যানেল ঘেঁটে দেখা যায়, শাকিব খানের বেশ কিছু গান ও ট্রেলারের রিভিউ রয়েছে সেখানে। ‘লাগে উরাধুরা’ দেখে তারা বলেছেন, শাকিব খানের অসাধারণ ডান্সের একটি গান। তার এক্সপ্রেশন থেকে কস্টিউম সবকিছু মিলিয়ে সুপারহিট কাজ।

Reneta

জেএনডি নামে একটি অস্ট্রেলিয়ান ইউটিউব চ্যানেল থেকে শাকিব খানকে নিয়ে বলা হয়েছে, এর আগে আমরা শাকিব খানের কোনো গান বা তার সঙ্গে পরিচিতি নই। এই প্রথম তাকে চিনলাম। এখন থেকে তার সম্পর্কে জানতে আরও আগ্রহী হয়ে থাকলাম। ইংরেজি সাবটাইটেল না থাকায় ‘উরাধুরা’ গানের রিলিক্স বুঝি নাই, তবে ভিডিও মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবকিছু দেখে এনজয় করেছি।

শাকিব খানের অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘লাগে উরাধুরা’ প্রকাশ পায়। এতে শাকিব ছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী, গানের শিল্পী প্রীতম হাসান। চারদিনের মাথায় চরকির ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৫০ লাখ ভিউস হয়েছে, অন্যদিকে এসভিএফের ইউটিউবে ৩৩ লাখ ভিউ হয়েছে। শাকিব খানের এ গানটি বাংলাদেশ ও ইন্ডিয়া- দুদেশ থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে।

গানে প্রীতমের সঙ্গে কণ্ঠ দেন দেবশ্রী অন্তরা। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফ উদ্দিন এবং সুর সংগীত করেছেন যৌথভাবে গান প্রীতম ও রাজ্জাক দেওয়ান। গানটির কথা, গায়কী, সুর-সংগীতায়োজনের সঙ্গে পর্দায় শাকিব ও মিমির প্রশংসা করেছেন দর্শকেরা।

বেশীরভাগ দর্শক গানে শাকিব খানকে দেখে চোখে ফেরাতে পারেননি বলে মন্তব্য করছেন। অনেক নারী অনুসারী ফেসবুকে লিখছেন, এ গানে শাকিবকে দেখে তারা ক্রাশ খেয়েছেন! অন্যদিকে, সিনেপ্রেমী ও ইউটিউব রিভিউতে সমালোচকরা বলছেন, গানটি দেখে মনে হচ্ছে শাকিবের বয়স দিন দিন কমে যাচ্ছে। এককথায় মুগ্ধতার কথা বলছেন।

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এতে আরও অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইউটিউবকন্টেন্টতুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT