চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্ত আয়োজনে ‘রাজকুমার’ ও ‘তুফান’ নির্মাণের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’-এর শুটিংয়ে যুক্ত আছেন দেশসেরা সব টেকনিশিয়ান। জানিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। তিনি আরও জানান, আগের ছবি ‘প্রিয়তমা’ থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যুক্ত হচ্ছেন রাজকুমার-এ। এ কারণে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে ‘রাজকুমার’। 

গেল বছর মুক্তিপ্রাপ্ত সর্বকালের ব্লকবাস্টার ছবি প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা দিয়ে বিশ্বাস অর্জনের ফলে ‘রাজকুমার’ টিমের প্রতি মানুষের ভালোবাসা আছে। ইতোমধ্যে দেশে ৩০ শতাংশ শুটিং শেষ, এ মাসের শেষ দিকে বাকি ৭০ শতাংশ শুটিং হবে আমেরিকার বিভিন্ন লোকেশনে।

তিনি আরও বলেন, যেহেতু সময় বেশি পাচ্ছি ‘প্রিয়তমা’র চেয়ে রাজকুমারে শাকিবের ক্যারেক্টারে ডিটেলিং বেশি থাকছে। ডিওপি থাকছেন রাজিবুল ইসলাম রাজীব, যিনি ফারুকীর ‘ডুব’সহ অসংখ্য বিজ্ঞাপনের ডিওপি ছিলেন। জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী নতুন করে যুক্ত হয়েছেন। আমি আত্মবিশ্বাসী ‘প্রিয়তমা’র জনপ্রিয়তা ছাড়িয়ে যাবে রাজকুমার এবং মুক্তির প্রথমদিন প্রথম শো থেকে ম্যাস অডিয়ান্স রাজকুমারকে ব্লকবাস্টার করে দেবে।

অন্যদিকে, ঘোষণা দেয়া রায়হান রাফী পরিচালিত শাকিবের আরেক ছবি ‘তুফান’ এর প্রি-প্রডাকশন শুরু হয়েছে। শুটিং লোকেশন ঠিক করতে নির্মাতা রাফী বর্তমানে ইন্ডিয়ার রামুজি ফিল্ম সিটিতে আছেন। সেখানে বিশাল শুটিং সেট বানানো হচ্ছে বলে জানান ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। নব্বইয়ের দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা। সেট বানাতে দুই মাস সময় লাগবে। দৈনিক ১০০ মানুষ সেট নির্মাণের কাজ করছেন। ভারতের ‘বাহুবলী’র সেট যারা নির্মাণ করেছিলেন, তারাই ‘তুফান’র সেট নির্মাণ করছেন। ছবির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে।

রাফী জানান, ‘তুফান’ তার ক্যারিয়ারের তো বটেই শাকিব খানের ক্যারিয়ারেও অন্যতম বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। তিনি আরও বলেন, তুফান হচ্ছে শাকিব খান-রাফী, এসভিএফ, চরকি ও আলফা আই’র ছবি। তার মানে, বুঝে নিতে হবে ছবিটির বাজেট কত! তবে বাজেট বলতে নিষেধ আছে।

Reneta

আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে এবং অ্যাকশন ধাঁচের ছবি ‘তুফান’ মুক্তি পাবে এ বছর ঈদুল আযহায়।

 

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানবাহুবলীভারতরাজকুমাররাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT