চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘প্যান ইন্ডিয়ান’ ছবিতে আমির খানের ভাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ৩০, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্যান ইন্ডিয়ান ছবির চর্চা দেখা যায় গোটা বিশ্বে। এবার সেই ছবি করতে যাচ্ছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রথমসারীর সংবাদমাধ্যমে গত কয়েকদিন ধরে খবরটি গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে। পাশাপাশি খবরটি ফলাও করে প্রচার হচ্ছে পাকিস্তানী গণমাধ্যমেও।

জানা গেছে, শাকিব খানকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে মাসে ইন্ডিয়ার বেনারসে এর শুটিং হবে। বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে ইন্ডিয়াতে আছেন অনন্য মামুন।

পরিচালক বলেন, ছবি রিলেটেড আগামী সপ্তাহে সবকিছু ঘোষণা দেয়া হবে।কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশী কিছু জানাতে পারছি না।

বাংলাদেশে শাকিবের লাখও অনুসারীর দীর্ঘদিনের চাওয়া ছিল তিনি হিন্দি ছবিতে অভিনয় করবেন। অনন্য মামুনের তরফ থেকে শাকিবকে নিয়ে এমন ছবির আভাস পাওয়া তারা অন্তর্জালে মেতে উঠেছেন। সিনেমা প্রেমীরা বলছেন, গত ঈদে ‘প্রিয়তমা’ ছবি দিয়ে শাকিব দর্শকদের কাছে নতুন করে ব্যাপক আলোচিত হয়েছে। ছবিতে তার দুর্দান্ত অভিনয়, লুক এবং রেকর্ড পরিমাণে ব্যবসায়িক সাফল্য বাংলা চলচ্চিত্রকে নতুন করে জাগিয়ে তুলেছে।

তাই শুধুমাত্র শাকিবের কারণে এই ছবি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে! তবে যে শাকিবকে নিয়ে এতো শোরগোল তিনি এখনও পর্যন্ত এই ছবি নিয়ে টুঁ শব্দও করেননি! বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অবকাশ যাপনে আছেন। শোনা যাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে তিনি ফিরতে পারেন।

এদিকে, শাকিবের এই প্যান ইন্ডিয়ান ছবির নাম হতে পারে ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের এ গল্পে শাকিবের নায়িকা কে হবেন সেটা নিয়ে জোর আলোচনা চলছে। তবে পরিচালক অনন্য মামুন নিশ্চিত করে কারো নাম বলেননি। তার কথা, শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করেই নাম জানাবো।

Reneta

চূড়ান্ত ঘোষণার আগেই শাকিবের নায়িকার তালিকায় উঠে এসেছে শেহনাজ গিল, জেরিন খান, প্রীতি দেসাই, নেহা শর্মার নাম। পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, জেরিন খান অথবা শেহনাজ গিল এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে ছবিতে।

অনন্য মামুন বলেন, বাংলাদেশ থেকে যে চ্যালেঞ্জ নিয়ে নেমেছি এটা শাকিব ভাইকে সঙ্গে না নিলে সম্ভব হতো না। প্রত্যেক প্রযোজক তার লগ্নীকৃত অর্থ ফেরতের গ্যারান্টি চান। শাকিব ভাই এমন সুপারস্টার যাকে নিলে লগ্নী ফেরতের গ্যারান্টি থাকে। অন্যদের ছোট করছি না, তবে তাদের ভ্যালু কনটেন্ট দেখার পরে, কিন্তু কিন্তু শাকিব ভাইয়ের বিশেষত্ব হচ্ছে তাকে রাখলে একটা নাম্বার অব অ্যামাউন্ট অর্থ সিকিউরিটি হিসেবে গ্যারান্টি থাকে।

জানা গেছে, বাংলা ছাড়াও প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ঈদ ছাড়াই হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় মুক্তি দেয়া হবে শাকিবের এই ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনজেরিন খানদরদলিড বিনোদনশাকিব খানশেহনাজ গিলসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি গুলি চালাই নি, অন দা স্পট ছিলাম না’: হাদি হত্যা মামলার আসামি ফয়সাল

মার্চ ২২, ২০২৬

শেষ ম্যাচে অঘোষিত ‘ফাইনাল’ কিউই-প্রোটিয়াদের

মার্চ ২২, ২০২৬

সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২২, ২০২৬

মোস্তাফিজকে বাদ দেয়ার পর থেকে বিপদ কাটছে না কলকাতার

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT