চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক জুড়ে শাকিব বন্দনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ২১, জুন ২০২৩
বিনোদন
A A

বৃদ্ধ লুকে হাজির হয়ে সত্যি চমকে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ ছবিতে তার বয়স্ক লুকটি প্রকাশ করেন ফ্যান পেজে! সঙ্গে সঙ্গে লুকটি ভাইরাল হয়, ফেসবুক ট্রেন্ডিংয়ে পপুলার নাও-এ উঠে আসে।

সোশ্যাল মিডিয়াতে শাকিবকে নিয়ে প্রশংসার জোয়ার বইয়ে যাই মুহূর্তে! অধিংকাংশরাই লিখছেন, ২৫ থেকে ৮০, সব বয়সী লুকে পারফেক্ট শাকিব! সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে সিনেমা প্রেমীদের মুখে মুখে প্রিয়তমা’র নতুন লুকের প্রশংসা!

শুধু শাকিবের ভক্ত কিংবা সমালোচকরা নয়, এই বৃদ্ধ লুকটি দেখে প্রশংসা করতে ভোলেননি শোবিজের তারকারাও। তারা নিজেরাও শাকিবের লুকটি দেখে বিস্মিত হয়ে বলছেন, ‘নায়কোচিত ইমেজের বাইরে এ কোন শাকিব!’

শাকিব খানের লুকটি পোস্ট করে চিত্রনায়িকা অঞ্জনা লেখেন, সিনে পর্দায় চিত্রগল্পের চরিত্রের সাথে নিজেকে পরিপূর্ণরূপে বিকশিত করার আরেকটি অনন্য উদাহরণ দিলেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রের অহংকার নায়ক কিং আমাদের সুপারস্টার। নিরন্তর শুভকামনা প্রিয়তমা চলচ্চিত্রের জন্য।

অভিনেত্রী মাহিয়া মাহি, পরীমনি, ববি হক, অভিনেত্রী নিপুন চিত্রনায়িকা নিশাত সালওয়া ফারিন খান, রাজ রিপা, সালহা খানম নাদিয়া, চিত্রনায়ক নিরব, চিত্রনায়ক ইমন, সাইমন, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, কণ্ঠশিল্পী কোনাল, ইমরান, তানজীব সারোয়ার, বেলাল খান সহ প্রত্যেকে তা পোস্ট করেন।

এছাড়া পরিচালক মোস্তফা কামাল রাজ, দীপংকর দীপন, সাইফ চন্দন, সৈকত নাসির, অপূর্ব রানা, বুলবুল বিশ্বাস, এম রাহিম থেকে মিডিয়া সংশ্লিষ্ট নাট্যনির্মাতা ও মডেলরাও লুকটির প্রশংসা করেন। শাকিবের বৃদ্ধ লুকের এই দুর্দান্ত এই পোস্টারটি বানিয়েছেন সাজ্জাদুল সায়েম, ছবি তুলেছেন ফারহান রোমান।

Reneta

এর কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে দুর্দান্ত অ্যাকশন অবতারে শাকিব খান হাজির হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার তিনি নতুন করে সর্বত্র আলোচনায় এলেন বয়স্ক লুক প্রকাশ করে! এ কারণে ঈদে মুক্তি পেতে যাওয়া সবগুলো ছবির মধ্যে ‘প্রিয়তমা’ নিয়ে সবার আগ্রহ আরও কয়েক গুন বেড়ে গেল। এমনটাই মনে করছেন নির্মাতা হিমেল আশরাফ।

ইতোমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের চাহিদার শীর্ষে আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিবের এ ছবি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের এ ছবির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Jui  Banner Campaign
ট্যাগ: ইধিকা পালএলিনা শাম্মীডনপোস্টারপ্রিয়তমালিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT