চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিবকে দিয়ে মুক্তির আগে তিন কোটি টাকা তোলা সম্ভব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ২১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

“সিনেমার আগের সেই দিন নাই। মাঝেমধ্যে তুফানের মতো ছবি দেখা যায়। তাও সেটা একমাত্র শাকিব করে। এই একটা ছেলেই আছে যার ছবির প্রতি মানুষের আগ্রহ দেখা যায়, হল মালিকরা অপেক্ষায় থাকে। এজন্য শাকিবকে দিয়ে মুক্তির আগে কমপক্ষে তিন কোটি টাকা তোলা সম্ভব।”

এই কথাগুলো কিংবদন্তী নির্মাতা কাজী হায়াতের। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) আয়োজিত ‘সিনেমার ভবিষ্যৎ’ নিয়ে আলাপকালে সম্প্রতি এমন মন্তব্য করেন।

আলোচনায় সিনেমার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। যেখানে প্রযোজক, পরিচালক থেকে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে ঘুরেফিরে চলচ্চিত্রে শাকিবের অবদান উঠে আসছিল।

কাজী হায়াৎ বলছিলেন, শাকিবের প্রতি মানুষ আগ্রহ দেখায়। সে ১০০-তে ১০০ কিন্তু অন্যরা মাত্র ১০। এই একটি ছেলে সিনেমাকে দীর্ঘবছর ধরে টিকিয়ে রেখেছেন। তবে একজন দিয়ে ইন্ডাস্ট্রি আর কতদিন টিকবে?

“শাকিবের বাইরে আর কারা ছবি করছেন? শাকিবই দেখি শুধু আছে। এ কারণে সবখানে তাকে নিয়ে আলোচনা হয় এবং হবে।”

কাজী হায়াত বলেন, সিনেমা মানুষকে হাসায় কাঁদায়। কিন্তু এই সিনেমা না দেখায় মানুষের আবেগ কমে যাচ্ছে, দিনদিন সবাই হৃদয়হীন হয়ে যাচ্ছে। আমি সেন্সর বোর্ডের মেম্বার হওয়ায় সব ছবি দেখতে হয়। অনেক ছবি হচ্ছে, সবগুলো ছবি বসে বসে দেখতে হয়। মাঝেমধ্যে খুব দুর্বিসহ লাগে সেইসব ছবিগুলো দেখতে। কারণ থাকেনা কোনো নান্দনিকতা, পাই না সঠিক কোনো বক্তব্য। কী লাভ এসব ছবি করে?

Reneta

টেজাব সেমিনারে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সিনেপ্লেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমেদ শাম্মি, তারিক আনাম খান, রায়হান রাফি, গিয়াস উদ্দিন সেলিম, আরিফুর রহমান (নির্মাতা ও প্রযোজক), তিতাস জিয়া (অভিনেতা, শিক্ষক, সদস্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি), মো. মনিরুজ্জামান খান (নির্বাহী প্রকৌশলী, বিএফডিসি), টেজাব সভাপতি নাজমূল আলম রানা, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াতটেজাবলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT