চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব্বই দশকের ‘গ্যাংস্টার’ রূপে আসছেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

স্ক্রিনে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন শাকিব খান। এই সুপারস্টারের ভক্তদের দীর্ঘদিনের চাওয়া ছিল তাকে গ্যাংস্টার চরিত্রে স্ক্রিনে দেখার। এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নির্মাণের অপেক্ষায় থাকা ‘তুফান’ ছবিতে গ্যাংস্টার রূপে আসছেন এই ঢালিউড তারকা!

গেল ডিসেম্বরে কলকাতার এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) ঢাকার চরকি, আলফা আই এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান মিলে ঘোষণা দেয় ‘তুফান’র। সময়ের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’-এ শাকিব খান থাকবেন জেনে নড়েচড়ে বসে দুই বাংলার সিনেমা প্রেমীরা।

তখন শাকিবের একটি লুক পোস্টার প্রকাশের পর হইচই পড়ে যায়। ‘সুড়ঙ্গ’-খ্যাত নির্মাতা রাফী তখনও শাকিবের চরিত্র নিয়ে কিছু না জানাননি।

সম্প্রতি ‘পরাণ’, ‘দামাল’-খ্যাত নির্মাতা রাফী বললেন, গল্পটি নব্বই দশকের। তখন বাংলাদেশে একাধিক গ্যাংস্টার বা মাফিয়া-গডফাদার ছিল। তারা প্রত্যেকে স্টাইলিশ ছিল। বাইরের দেশে আমরা এতো গ্যাংস্টার নিয়ে সিনেমা দেখি, কিন্তু আমাদের দেশে হয় না।

“তুফান-এ শাকিব ভাই নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্র করছেন। এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। বাংলাদেশের দর্শকরাও এমন গল্প দেশের সিনেমায় দেখেনি। গত চারমাস ধরে ‘তুফান’র প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারি থেকে আমরা শুটিংয়ে যাবো।”

Reneta

এর বেশি কিছু বলতে চাইলেন না রাফী। তার কথা, ‘আমাদের দেশের দর্শকরা প্রচুর বাইরের সিনেমা দেখে। ফলে তারা আমাদের কাছে যেমন সিনেমা চাচ্ছিল আমরা তেমন সিনেমা নিয়ে আসছি। তুফান’র জন্য বাংলাদেশ ও ইন্ডিয়ার বড় টিম ডেডিকেটেড ভাবে কাজ করছে। দুই বাংলার সিনেমার দর্শকদের এতটুকু বিশ্বাস নিয়ে বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, আমাদের ‘তুফান’ দুই বাংলার বাংলার সিনেমার ডেফিনেশন হয়তো চেইঞ্জ করে দেবে।’

‘তুফান’ ধুন্ধুমার অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন সেটি আগেই জানালেন না রায়হান রাফী। বললেন, নায়িকার বিষয়টি এখনো জানানোর সময় আসেনি। তবে এতটুকু বলতে চাই, শাকিব ভাইয়ের সঙ্গে যাদের নেওয়া হবে তাদের দর্শক পছন্দ করবে।

গেল বছর ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ উপহার দেওয়ার পর বর্তমানে একই প্রযোজক ও পরিচালক (আরশাদ আদনান-হিমেল আশরাফ) এর ‘রাজকুমার’র শুটিং করছেন শাকিব খান। আগামী ঈদে মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ থেকে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে শাকিবের ‘দরদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। অনন্য মামুনের পরিচালনায় এটি ঈদ ছাড়াই আগামীতে পাঁচটি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলফা আইএসভিএফ ফিল্মসগ্যাংস্টার শাকিব খানচরকিতুফান সিনেমাদরদপ্রিয়তমারায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT