বিনোদন

৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

বহুরূপী শাকিবের সঙ্গে অন্যান্য চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তুফানের দিনে ‘দরদ’ এর টিজার ও শাকিবের বহুরূপী চরিত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেগাস্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’ মুক্তির তারিখ জানা গেল। আগামী ৬ সেপ্টেম্বর ছবিটি বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্য প্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে।

‘দরদ’ পরিচালনা করেছেন অনন্য মামুন। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ছবি সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সোমবার এই ছবির প্রমোশনাল কন্টেন্ট প্রকাশ করার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে আসে সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সোমবার দরদের কোন কিছু মুক্তি পাচ্ছে না। পরে নতুন সময় জানানো হবে।

আগেই জানানো হয়েছিল, ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি। বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম ভাষায় মুক্তি পাবে। তেমনটাই করা হচ্ছে।

এর আগে ঈদুল আযহার দিন ছবিটির টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প নির্মিত ‘দরদ’ সেই টিজার নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সঙ্গে দুর্দান্ত সাসপেন্স।

টিজার দেখে দর্শকরা বলছেন, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’! পাশাপাশি ‘দরদ’ দিয়ে মুম্বাই-হায়দ্রাবাদ সবখানে পরিচিতি বাড়তে পারে শাকিবের। এতে আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, এলিনা শাম্মী, সাফা মারওয়া প্রমুখ।

অনন্য মামুন বলেন, ৬ সেপ্টেম্বর ‘দরদ’ মুক্তির ঘোষণার মাধ্যমে আমাদের অফিশিয়াল প্রমোশন শুরু হতে যাচ্ছে। আগামীতে শাকিবিয়ানদের নিয়ে বড় আয়োজন করে প্রচারণায় আয়োজন হবে।

তিনি বলেন, বলেছিলাম ঈদ ছাড়া ‘দরদ’ মুক্তি দিয়ে হিট করে দেখাবো। এখনো তাই বলছি যেদিন রিলিজ হবে সেদিনই সিনেমা হলে উৎসবের আমেজ পাওয়া যাবে।

বিষয়:অনন্য মামুনদরদপ্যান ইন্ডিয়ালিড বিনোদনশাকিব খানসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…