চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেমিক’ নয়, অন্য ‘অ্যাকশন’ ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

গেল বছর অক্টোবরে ঘোষণা এসেছিল সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে একটি ছবি নির্মাণ করবেন রায়হান রাফী। কোনো কারণে তখন ছবিটি আর হয়নি। নতুন করে আবার শোনা যাচ্ছে, শাকিবকে নিয়ে আরেকটি ছবি করতে যাচ্ছেন রাফী। তবে সরাসরি এ বিষয়ে কেউ মুখ খোলেননি। 

কিন্তু নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘প্রেমিক’ নয় শাকিবকে নিয়ে অন্য আরেকটি ছবি করতে যাচ্ছেন রাফী। অক্টোবরে বড় আয়োজনের মাধ্যমে সেই ঘোষণা আসবে। নাম চূড়ান্ত হয়নি, তবে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর কোরবানির ঈদের জন্য। প্রযোজনায় থাকছে চরকি, আলফা আই, এসভিএফ।

ছবিটি হবে অ্যাকশন ধাঁচের। শাকিব খানের সঙ্গে রায়হান রাফীসহ তিন প্রযোজকের কয়েক দফায় আলোচনা চূড়ান্ত হয়েছে। আগামী বছরে ছবিটির শুটিং শুরু হবে। এ ব্যাপারে জানতে চাইলে রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে বলেন, অনেক ছবি নিয়ে আলোচনা চলছে। আসলে এটা নিয়ে বলার মতো কিছু নেই। যদি কিছু হয় তবে প্রযোজনা সংস্থা থেকে জানাবে। তবে শাকিব ভাইকে নিয়ে কিছু করলে চমকে দেওয়ার মতো কিছু করবো।

গেল ঈদে শাকিবের ‘প্রিয়তমা’ ছবির সঙ্গে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’র ক্লেশ দেখেছেন দর্শক। রাফীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়। অনেকেই মনে করেন, শাকিবকে ইঙ্গিত দিয়ে রাফী বিতর্কিত মন্তব্য করেছিলেন। এ বিষয়ে রাফী বলেন, ‘এগুলো মানুষের ভুল বোঝাবুঝি।’

‘সামনে আমার ভালো ভালো সিনেমা আসবে। শাকিব ভাই আমাদের সুপারস্টার। তাকে সবসময় সম্মান জানাই, পছন্দ করি। তিনিও আমাকে স্নেহ করেন। তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই।’ বলছিলেন রাফী।

ঢাকাই সিনেমার এই সময়ের হিট ম্যাকার আরও বলেন, শাকিব ভাইয়ের ভক্তরাও চাইতেন তার সঙ্গে আমার কাজ হোক। আমারও ইচ্ছে ছিল তার সঙ্গে কাজ করার। আগে যখন তাকে নিয়ে সিনেমা করতে চেয়েছিলাম শতভাগ পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। তাকে নিয়ে কাজ করলে বড় ভাবেই করবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফা আইএসভিএফচরকিরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT