চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন ছবির বাজেট ১৫ কোটি, আরো যা জানা গেল!

বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বাজেট এর ছবি বলা হচ্ছে ‘বরবাদ’-কে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

প্রিয়তমা, তুফানের মতো ব্যাক-টু-ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে রীতিমতো উড়ছেন শাকিব খান। এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে। ক্যারিয়ারে ২৫ বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিনকে আরও জ্বলে উঠছেন!

করোনা পরবর্তী ভীষণ চুজি হয়ে নতুন নতুন সিনেমা হাতে নিচ্ছেন তিনি। যেমনটা তার নতুন সিনেমা ‘বরবাদ’ ক্ষেত্রেও করলেন শাকিব খান। শতাধিক নাটক নির্মাণের পর ‘বরবাদ’ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদী হাসান হৃদয়।

গতবছর অক্টোবর শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন। আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। তার আগে ‘বরবাদ’ নিয়ে মন্তব্য করতে চাননি নির্মাতা।

তবে এই সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে চ্যানেল আই অনলাইন জানতে পারে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড!

জানা যায়, সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন।

এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।

Reneta

শুটিংয়ে আগে বিস্তারিত জানিয়ে একটি ঘোষণা দেয়া হতে পারে। শিল্পী তালিকায় থাকবেন বড় চমক! জানা যায়, গেল কয়েকমাস ধরে শাকিব খান তার ‘বরবাদ’ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন। শুটিংয়ের আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছে আছে সংশ্লিষ্টদের। তবে কোন সময় মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আরও জানা যায়, ‘বরবাদ’ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন র‍্যাকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়।

আগে কিছু জানাতে চাইলেন না তিনি। পরিচালক হৃদয় বলেন, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালপ্রিয়তমাবরবাদমেহেদী হাসান হৃদয়লিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT