চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইতে শুরু হচ্ছে ‘বরবাদ’, শাকিব যাচ্ছেন কবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন শাকিব খান। সিনেমা, ব্যবসা, বিপিএলে টিমের মালিকানা- সবমিলিয়ে চারদিকে তার জয়জয়কার। সেই সাফল্যে ভেসে নতুন ছবি ‘বরবাদ’র শুটিংয়ে নামছেন শাকিব। আগামী সপ্তাহে মুম্বাইতে এ ছবির শুটিংয়ে যোগ দিতে যাচ্ছেন এই সুপারস্টার।

‘বরবাদ’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। শুটিংয়ের উদ্দেশে শুক্রবার বিকেলে মুম্বাই পৌঁছেছেন তিনি। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, শনিবার (১৯ অক্টোবর) থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। আগামী সপ্তাহেই শাকিব ভাই শুটে অংশ নেবেন।

বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে ‘বেস্ট টিম’ সমন্বয় করে শুরু হচ্ছে ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা থাকছেন ইধিকা পাল। আরও থাকছেন দুই বাংলার নামী শিল্পীরা। পরিচালক বলেন, শিল্পী তালিকা থেকে সবকিছু চমক রয়েছেন। ছবি বানাচ্ছি দর্শকদের জন্য। একে একে তারা জানতে পারবেন। বাংলাদেশের সিনেমায় অতীতে যা হয়নি, তাই করতে যাচ্ছি আমরা। বাকিটা আমরা কাজ করে দর্শকদের কাছে প্রমাণ দিতে চাই।

‘বরবাদ’ মুক্তি পেতে পারে আগামী ঈদুল ফিতরে। প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে এ ছবি। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড!

এর ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। পরিচালক বলেন, বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। আমাদের বিশ্বাস দর্শকরা হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা দর্শকরা স্ক্রিনে দেখতে পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাবরবাদমুম্বাইমেহেদীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT