চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের প্রার্থী তালিকায় সাকিব, ফেরদৌসসহ এক ঝাঁক নতুন মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদসহ একঝাঁক নতুন মুখকে প্রার্থী করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রার্থী তালিকায় ফেরানো হয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতাকে। প্রথমবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য।

তিনশ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিন হাজারের বেশি প্রার্থী। নৌকার টিকিটের দৌড়ে ছিলেন তারকা প্রার্থী থেকে শুরু করে কেন্দ্রের প্রভাবশালী নেতারা।

প্রত্যাশিতভাবেই নৌকা প্রতীক পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম পপি।

গেল নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়া কেন্দ্রীয় নেতাদের এবার নির্বাচনের দৌড়ে ফিরিয়েছে আওয়ামী লীগ। বিরতির পর নৌকা প্রতীক পেয়েছেন সভাপতি-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রথমবার দলের মনোনয়ন পেয়েছেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। মনোনয়ন পেয়েছেন ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন।

মনোনয়ন দৌড়ের পর নতুন প্রার্থীদের সামনে অপেক্ষা এখন সাত জানুয়ারীর ভোটের লড়াই।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগমনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT