চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের না থাকা সিলেটের জন্য স্বস্তির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ খেলার পরই চোখের সমস্যায় বিপিএলে বিরতি পড়ে গেল রংপুর রাইডার্সের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের। চিকিৎসার জন্য দুপুরের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন এ অলরাউন্ডার। রংপুরের পরের ম্যাচ মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। নিশ্চিতভাবেই প্রতিপক্ষ দলের সেরা অলরাউন্ডার না থাকাটা স্বস্তির সিলেটের জন্য।

বড় সংগ্রহ নিয়েও আসরের উদ্বোধনী দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে থাকা দলটি খেলবে সাকিববিহীন রংপুরের বিপক্ষে। সিলেটের মিডলঅর্ডার ব্যাটার জাকির হাসান সাকিবের না থাকাকে স্বস্তি হিসেবেই দেখছেন।

রোববার দুপুরে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর সাকিব প্রসঙ্গে জাকির বলেন, ‘সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে তো আমাদের জন্য কিছুটা স্বস্তিরই। তবে আমাদের ভালো খেলতে হবে। যে দলের সঙ্গেই খেলা হোক না কেন ভালো খেলতে হবে যদি জিততে হয়।’

বিপিএলের গত আসরে দারুণ করেছিলেন জাকির। এবার শুরুটা করেছেন ৪৩ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে। এ তরুণ ধারাবাহিকতা দেখাতে চান সব সংস্করণেই।

‘ধারাবাহিকতার চেষ্টার কথা যেটা বললেন সেটা শুধু টি-টুয়েন্টি না সব ফরম্যাটেই চেষ্টা করছি নিজেকে মেলে ধরার, পারফর্ম করার। যে সময় যে পরিস্থিতি আসছে, যে ফরম্যাট আসতেছে ওভাবেই চেষ্টা করছি মানিয়ে নেয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিরবিপিএল-২০২৪রংপুরলিড স্পোর্টসসাকিবসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT