চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল হাতে উইকেট, ব্যাটে রান সাকিবের, জিতেছে এমিরেটস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে এমআই এমিরেটসের হয়ে আলো ছড়ানো বোলিং করেছেন সাকিব আল হাসান। এরপর ব্যাট হাতেও অপরাজিত ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে বলে সাকিবের দুর্দান্ত দিনে তার দল এমিরেটস জিতেছে ৪ উইকেটে। এ জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে এমআই এমিরেটস। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে।  

এমআই এমিরেটস আগে বল করার সিদ্ধান্ত নেয়ার পর ৪ ওভার বল করেছেন সাকিব। ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উেইকেট, ডট বল দিয়েছেন দুই ওভার বা ১২টি। তার ওভারে প্রতিপক্ষ ডেজার্ট ভাইপারসের ব্যাটাররা কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। ব্যাট হাতেও করেছেন অপরাজিত ১৭ রান।

দুবাইতে সাকিবের দল টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ভাইপারস ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে। জবাব দিতে নেমে কাইরন পোলার্ড, সঞ্জয় চৌধুরী, নিকোলাস পূরানের ছোট ছোট ইনিংসে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে এমিরেটস।

ডেজার্ট ভাইপারসের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন ড্যান লরেন্স। ২০ রান করেন ম্যাক্স হোলডেন এবং ১৩ করে করেন ফখর জামান ও হাসান নাওয়াজ। সাকিবের পাশাপাশি জহুর খান ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পান আল্লাহমোহাম্মদ গজনফার, আরব গুল।

এমিরেটস জবাব দিতে নেমে সর্বোচ্চ ২৬ রান করেন পোলার্ড। ১৮ রান করেন মোহাম্মদ ওয়াসিম। ১৭ করে অপরাজিত থাকেন সাকিব, ১৭ করেন পূরান। ভাইপারসের মতিউল্লাহ খান সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এমিরেটসপোলার্ডবাংলাদেশভাইপারসলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT