চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরাস্তি ক্রিকেট একাডেমির ‘ট্যালেন্ট হান্ট সিজন-২’ শুক্রবার

আবু রায়হান ইফাতআবু রায়হান ইফাত
১১:১৮ অপরাহ্ন ১৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খোঁজে দ্বিতীয়বারের মত ট্যালেন্ট হান্ট আয়োজন করতে চলেছে শাহরাস্তি ক্রিকেট একাডেমি (এসসিএ)। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ‘ট্যালেন্ট হান্ট সিজন-২’।

এবারের ট্যালেন্ট হান্টের প্রথম পর্ব থেকে মোট ৪০ জন ক্রিকেটারকে খুঁজে নেবে এসসিএ। বাছাই করা ক্রিকেটারদের নিয়ে হবে দ্বিতীয় পর্ব। সেখান থেকে মোট ১৫ ক্রিকেটারকে প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করবে প্রতিষ্ঠানটি।

কোনো খরচ ছাড়াই ১২-২০ বছর বয়সী ৫০০ ক্রিকেটারকে সুযোগ দেয়া হবে ট্যালেন্ট হান্টে অংশ নেয়ার। চাঁদপুর জেলার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জেলার ক্রিকেটার হান্টে অংশ গ্রহণ করতে পারবেন।

ট্যালেন্ট হান্টে বিচারকের দায়িত্ব পালন করবেন চট্রগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের হেড কোচ মো. শামীম আখতার ফারুকী, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির সহকারী কোচ সাইফুল ইসলাম, চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির কোচ পলাশ কুমার সোম, জয়নাল আবেদীন এবং রাজনসহ ক্লাব পর্যায়ের কোচরা।

ট্যালেন্ট হান্ট সিজন-১ এ ৫৩০ জন ক্রিকেটার থেকে ২১ জন ক্রিকেটারকে বাছাই করে প্রশিক্ষণ দিয়েছে শাহরাস্তি ক্রিকেট একাডেমি। যাদের মধ্যে থেকে চাঁদপুর জেলা বয়সভিত্তিক বিভিন্ন দলে মোট ৮ জন, চট্টগ্রাম বিভাগীয় বয়সভিত্তিক দলে একজন এবং ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে সুলতানগঞ্জ স্পোর্টিং ক্লাবে দুজন খেলার সুযোগ পেয়েছে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক প্রথম বিভাগ ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু এই উদ্যোগ নিয়ে বলেছেন, ‘তৃণমুল পর্যায়ের ক্রিকেটে উন্নতির জন্য এই আয়োজন করা। ট্যালেন্ট হান্টের মাধ্যমে গতবছর কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পেরেছি। যারা জেলা ও বিভাগীয় বয়সভিত্তিক দলে এবং ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে খেলেছে। তারা প্রতিনিয়তই ভালো করছে। আশা করছি সামনে বিভিন্ন বয়সভিত্তিক দলে আরও বেশি ক্রিকেটার খেলার সুযোগ অর্জন করে নিবে।’

Reneta

‘আমার আশা, ট্যালেন্ট হান্ট সিজন-২ এর মাধ্যমে আরও কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পারবো। শাহরাস্তিতে থেকেও বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে পারব, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও খেলতে পারবে। আর বাছাইয়ে নির্বাচিত হওয়া ক্রিকেটারদের বিনা খরচে প্রশিক্ষণ দেবে শাহরাস্তি ক্রিকেট একাডেমি।- যোগ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুরট্যালেন্ট হান্ট সিজন-২শাহরাস্তি ক্রিকেট একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল থেকে ছড়িয়ে পড়া সংকটে কূটনৈতিক ফাটল দুই বন্ধু রাষ্ট্রে

মার্চ ২১, ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

মার্চ ২১, ২০২৬

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
প্রতীকী ছবি

হাতিরঝিলে ছুরি মেরে স্কুলছাত্র হত্যা

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT