চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি বেঁচে থাকতেই আমার লেখা গান হাত ছাড়া হয়ে যাচ্ছে’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৫:১১ অপরাহ্ন ১৬, জুন ২০২২
বিনোদন
A A

শহীদুল্লাহ ফরায়জী। যার লেখা অসংখ্য গানের কথা শ্রেণি-পেশা নির্বিশেষে মানুষের মনে গেঁথে আছে। প্রেমে কিংবা বিচ্ছেদে যেসব গান আজও বাংলার শ্রোতাদর্শক মহলে অনায়াসে উচ্চারিত হয়। সোনা দানা দামি গহনা, দু’চোখ আমার শত্রু হলো, জীবন যদি বদল করা যেত, আমার মন্দ স্বভাব জেনেও তুমি, কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, দিন-রাত্রির হয়নারে মিলনসহ অসংখ্য গান তার লেখা। বারী সিদ্দিকীর কণ্ঠে ‘চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান’ গানটি আজও মানুষের মনকে বিষণ্ণ করে!

আলোচিত এই গানটির মতোই নন্দিত এই গীতিকারও যেন প্রবল দুঃখে আছেন! না, ব্যক্তিগত নয়, সময়ের আচরণে। শুধু দুঃখ নয়, বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও তিনি। গান লেখার চার দশকের ক্যারিয়ারে এই গীতিকারকে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি আগে।

‘চন্দ্র সূর্য যতো বড় আমার দুঃখ তার সমান’ গানটি ১৯৯৮ সালের দিকে লিখেছিলেন ফরায়জী। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী। গানটি লেখার প্রায় দুই যুগ কেটে গেছে, অথচ এই সময়ে এসে একজন দাবি করে বসলেন- গানটি ফরায়জীর লেখা নয়! এমন দাবির প্রেক্ষিতে মর্মাহত এই গীতিকার।

চ্যানেল আই অনলাইনকে ফরায়জী জানালেন, সোশাল মিডিয়া ও ইউটিউব এর কল্যাণে এখন অনেক উঠতি শিল্পীরা গান কভার করেন। সেসব গানগুলোতে প্রায়শই দেখা যায় গীতিকার, সুরকারদের নামে নানা বিভ্রান্তি, ভুল তথ্য। ইউটিউবে দেখেছি, আমার লেখা‘চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান’ গানটির অসংখ্য কভার। নতুন শিল্পীরা গানটির প্রতি ভালোবাসা থেকেই হয়তো কভার করেছেন। গানটির গীতিকার হিসেবে কেউ লিখেছেন বারী সিদ্দিকীর নাম, কেউ বা অন্যের নাম লিখেছেন। এটা হয়তো না জানা থেকে হয়েছে। কিন্তু আমার লেখা এই গানটিকে সরাসরি উকিল মুন্সির লেখা বলে মিডিয়ায় দাবি করেছেন তার নাতি!

নন্দিত এই গীতিকার বলেন, জনপ্রিয় সৃষ্টি নিয়ে কেউ যখন এমন দাবি করেন, তখন তার কাছে অকাট্য যুক্তি কিংবা ঠিকঠাক তথ্যের প্রয়োজন হয়। কিন্তু যিনি এমন দাবি করে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, তার কাছে কোনোরকম প্রমাণ নেই, যুক্তি নেই। আমার লেখা এই গান ইউটিউবে কেউ না জেনে গীতিকার হিসেবে উকিল মুন্সির নাম লিখেছে, সেটা দেখে তার নাতি এমন দাবি করছেন! হুট করে অযথাই এমন বিভ্রান্তি ছড়ানোর ফলে আমি সত্যিই বিব্রত বোধ করছি।

‘বেঁচে থাকতেই সৃষ্টি হাত ছাড়া হয়ে যাচ্ছে’- এমন দাবি করে শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘আমি বেঁচে থাকতেই আমার লেখা গান হাত ছাড়া হয়ে যাচ্ছে। আমার মৌলিক সৃষ্টি অন্য কারও বলে দাবি করছে। অথচ উকিল মুন্সির লেখার যে স্টাইল, তার সাথে আমার লেখা গানের কোনো মিল নেই। আমার গানের স্টাইল, বৈশিষ্ট্য- এগুলো কোনোভাবেই উনার লেখার সাথে মিলবে না। তাছাড়া উকিল মুন্সির গান নিয়ে বই আছে, তার লেখা নিয়ে প্রচুর নিবন্ধ পাওয়া যাবে- কোথাও তো ‘চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান’ এর কথা উল্লেখ নেই। তাহলে এমন দাবি কি তথ্য উপাত্তের ভিত্তিতে উঠলো?

Reneta

গানটি নিয়ে ফরায়জী আরও বলেন, এই গানটি বারী সিদ্দিকী সুর করেছেন। তিনি গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন সেসময়। তার অ্যালবাম ‘দুঃখ রইলো মনে’তে ছিলো গানটি। সেই অ্যালবামটি সংগীতা থেকে প্রকাশিত হয়। ১২টির মতো গান ছিলো অ্যালবামে, সবগুলো গানই ছিলো আমার লেখা। এই অ্যালবামটির হাজার হাজার কপি বিক্রি হয়েছিলো তখন। আমার লেখা ১২০টির মতো গান বারী ভাই সুর করেছিলেন।

আপনার লেখা গানগুলোর কপিরাইট হয়নি? এমন প্রশ্নের জবাবে এই গীতিকারের সরলস্বীকারোক্তি,‘নিজের লেখা মৌলিক গানগুলো নিয়ে কেউ যদি প্রশ্ন করে, এটা এখন আমি কীভাবে প্রমাণ করবো! এটাতো কখনও ভাবিনি। বারী ভাই থাকতেই তার সন্তানরা বোধহয় কপিরাইট করিয়েছিলেন। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে কপিরাইট করিনি। ফর্ম পূরণ, স্টাম্প- অফিশিয়াল আরও নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়; এগুলো করার চেয়ে আরও একটা গান লিখে ফেলা আমার জন্য সহজ। এরকমটাই ভেবে আসছি।’

গুণী এই গীতিকার আরও বলেন, ‘নিজের গান সংরক্ষণের প্রয়োজন মনে করি নাই। এই যে মুঠোফোনে আমরা কথা বলছি, এটার আবিস্কারক কে- এটা না জেনেইতো সেটা ব্যবহার করছি, তাই না? ব্যবহারটাই হলো আসল। আমার লেখা গান মুহূর্তের জন্য হলেও শ্রোতাকে ছুঁয়ে যাবে, এটাই তো বেশি। শ্রোতাদের আমার নাম জানার দরকার নেই। কিন্তু একজনের সৃষ্টি আরেক জনের নামে বা ভুল যেন না জানানো হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানগীতিকারবারী সিদ্দিকীমিডিয়ালিড বিনোদনশহীদুল্লাহ ফরায়জীসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মার্চ ২৯, ২০২৬

সমুদ্র থেকে উঠানোর পরেও জীবিত ছিলেন রাহুল, পরে কী হলো?

মার্চ ২৯, ২০২৬

‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না’

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT