২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনয় অন্যতম জনপ্রিয় সিনেমা ‘নায়ক’। যেটি ১৯৯৯ সালের তামিল চলচ্চিত্র ‘মুধলভান’র হিন্দি রিমেক। ছবিটি বক্স অফিসে সফলতা পাওয়ায় পাশাপাশি দর্শকের কাছেও ব্যাপক প্রশংসিত হয়েছিল। কিন্তু জানেন কি, এই ছবির জন্য অনিল কাপুর নয় বরং শাহরুখ খান ছিল পরিচালকের প্রথম পছন্দ।
যার চুক্তিতেও সইও করেছিলেন শাহরুখ। আর সেই ছবিটিতে চুক্তিবদ্ধ হতে মাত্র এক টাকায় চুক্তি সই করেছিলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউড সুপারস্টার।
শাহরুখ খান ‘রেডিফ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ‘নায়ক’-এ সই করেছিলেন। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি।
শাহরুখ বলেন, তিনি পরিচালককে একসঙ্গে বেশ কয়েকটা তারিখ দিতেও প্রস্তুত ছিলেন। যার পারিশ্রমিক হিসাবে মাত্র এক টাকা নিয়েছিলেন। কিন্তু শেষমেশ সেটি আর হয়নি।
মূলত ছবিটিতে অভিনয় করা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন শাহরুখ। শাহরুখের মতে, ‘আমি আসল তামিল ছবি দেখেছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল।
কিন্তু, আমি হিন্দি ভার্সনটা করতে ততটা স্বাচ্ছন্দ্যবোধ করিনি। আমি শংকরকে বলেছিলাম, যে তামিল সংস্করণে একদিনের জন্য মুখ্যমন্ত্রী যে হয়েছিল দুর্দান্ত অভিনয় করেছিলেন। কিন্তু, আমার মনে হয়নি এটি উত্তর ভারতের এত বড় সমস্যা। আমি ভাবিনি এই ধারণাটি এভাবে কাজ করে যাবে। সুতরাং, নায়ক ছবিটি নিয়ে আমাদের কিছু সমস্যা হয়েছিল।
সম্প্রতি শোনা যাচ্ছে, এই ছবির একটি সিকুয়েল তৈরি করার কথা ভাবছেন সিদ্ধার্থ আনন্দ। পরিচালক হিসেবে তারা মিলন লুথরিয়ার কথা ভাবছেন বলেও জানা যাচ্ছে। তবে ‘নায়ক ২’-তেও অনিল ও রানিকেই দেখা যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।- ইন্ডিয়ান এক্সপ্রেস








