চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ মুক্তির আগেই ভক্তদের চমক দিলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

আর মাত্র ৪৮ ঘন্টা এরপরেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’! আগেই জানিয়েছিলেন ‘পাঠান’-এর জন্য কোন প্রচার করবেন না। তাই বলে অনুরাগীদের সঙ্গে যোগসূত্র বজায় রাখবেন না শাহরুখ এমন কিন্তু নয়।

যার প্রমাণ মিললো রবিবার (২২ জানুয়ারি) শাহরুখের বাড়ি মান্নাতের সামনে। এদিন সন্ধ্যায় শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর বারান্দায় এসে হাজির হন শাহরুখ। আর তাকে একবার দেখতেই ভিড় জমে যায় রাস্তায়।

শাহরুখকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তার অনুরাগীরা। শাহরুখও সেই চিরচেনা নায়কোচিত ভঙ্গিতে হাত নাড়ালেন। চুমু ছুড়ে দিলেন অনুরাগীদের দিকে। এভাবেই ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

শাহরুখ অনুরাগীদের সঙ্গে কাটানো সেই অসাধারণ মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। পাশাপাশি তিনি লিখেছেন, ‘ধন্যবাদ একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।’

‘পাঠান’ মুক্তির ঠিক তিন দিন আগেই অনুরাগীদের এই চমক দিলেন শাহরুখ। ফলে সিনেমার প্রচারের জন্যই যে ‘মান্নাতের’ বারান্দায় তার এই হঠাৎ উপস্থিতি বলে মনে করছেন।

এদিকে চার বছরের বেশি সময় পর পর্দায় ফিরছেন শাহরুখ। এ নিয়ে তার ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। ভারতে মুক্তির পাঁচদিন আগে অর্থাৎ ২০ জানুয়ারি শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার অগ্রীম টিকেট বুকিং।

Reneta

জানা গেছে, ইতোমধ্যেই ছবিটির প্রায় ৩৫ কোটি রুপির টিকেট বিক্রি হয়ে গেছে। সেই সঙ্গে প্রযোজক ও ফিল্ম বিজনেস অ্যানালিসিস্ট গিরিশ জোহর বলেন, মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতে ১৭৫-২০০ কোটি রুপি ও সারা বিশ্বব্যাপী ৩৫০ কোটি রুপির ব্যবসা করবে ‘পাঠান’।

বিদেশে এরই মধ্যে আগাম টিকিট কাটার সুযোগ মিলেছে অনুরাগীদের। সংযুক্ত আরব-আমিরাত, জার্মানি এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর বিক্রি হচ্ছে ‘পাঠান’ সিনেমার টিকিট।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠানবলিউডভক্তমান্নাতশাহরুখশাহরুখ খানসন্ধ্যাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

মার্চ ১৪, ২০২৬

রম্য/ খাল কেটে কুমির বাগধারার জন্মকথা

মার্চ ১৪, ২০২৬

১২ দিনে চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ, পথে আরও ৩

মার্চ ১৪, ২০২৬

অনেক জায়গায় শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় হাওর এলাকার কৃষক

মার্চ ১৪, ২০২৬

ইরানের খারগ দ্বীপে সব সামরিক স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT