ঘুষ, দুর্নীতি, সুষ্ঠ বিচার ব্যবস্থা না থাকা, ও নীতির বারবার পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়ন না হওয়া, ঋণ প্রাপ্তির সহজলভ্যতা না থাকাসহ আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় দেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। বিদেশী বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই অভিমত ব্যক্ত করেছেন অর্থনীতি বিশ্লেষকসহ সংশ্লিষ্টরা। দেশে বিদেশি বিনিয়োগের জন্যে রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতিমুক্ত শক্তিশালী সরকার ও সুশাসন প্রতিষ্ঠাসহ বিনিয়োগ নীতিমালাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা।







