চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রঙ্গনা’ ঘিরে তর্ক-বিতর্ক, মহরতে এসে শাবনূরের জবাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

অবশেষে আপন ভুবনে ফিরছেন নব্বইয়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে।

এসময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেয়া হয় । সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ‘রঙ্গনা’ দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন। সিনেমাটি প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা।

দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।

যোগ করে শাবনূর আরও বলেন, অনেকে আমাকে বলেছেন—তুমি এতদিন পর এসে কি করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি—কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।

নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। ‘রঙ্গনা’র গানটা শুনেই বলেছি—এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাবো।

Reneta

‘রঙ্গনা’র পর ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। বললেন, এখানেই থেমে থাকবো না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানগুলো রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। দুই ঈদের এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রঙ্গনালিড বিনোদনশাবনূর
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT