চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়, ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল শীতকালীন ঝড়ের প্রভাবে ৮ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পূর্ব টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত ব্যাপক তুষারপাত ও বিপজ্জনক বরফ পরিস্থিতির কারণে এক ডজনেরও বেশি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বা নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, শনিবার অন্তত ৩ হাজার ৪০০ ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়। রোববারের জন্য আগেই বাতিল করা হয়েছে আরও ৫ হাজারের বেশি ফ্লাইট।

নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বিশেষ করে বরফে আচ্ছাদিত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা হারিকেনের মতোই ভয়াবহ হতে পারে।

শুক্রবার টেক্সাস, ওকলাহোমা ও কানসাসের বিভিন্ন অংশে তুষারপাত শুরু হয়। পূর্বাভাস অনুযায়ী, এই ঝড় তীব্র আর্কটিক ঠান্ডার সঙ্গে মিলিত হয়ে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বড় অংশে ছড়িয়ে পড়তে পারে।

মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ জ্যাকব আশেরম্যান রয়টার্সকে বলেন, এটি একটি ভয়াবহ ঝড়। তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি এ মৌসুমের সবচেয়ে বড় ঝড়।

ডাকোটা ও মিনেসোটায় বাতাসের সঙ্গে অনুভূত তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, যথাযথ পোশাক ছাড়া এই ঠান্ডার সংস্পর্শে এলে খুব দ্রুত হাইপোথার্মিয়া দেখা দিতে পারে।

Reneta

লুইসিয়ানা, মিসিসিপি ও টেনেসির কিছু অংশে এক ইঞ্চি পর্যন্ত পুরু বরফ জমার আশঙ্কা রয়েছে। এতে গাছের ডালপালা, বিদ্যুৎ লাইন ও রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ অবস্থায় এক ডজনেরও বেশি রাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজ্যের পরিবহন বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে এবং বাসিন্দাদের সম্ভব হলে ঘরে থাকার আহ্বান জানান।

বরফে গাছ ও বিদ্যুৎ লাইন ভেঙে পড়ার আশঙ্কায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত রয়েছে ইউটিলিটি কোম্পানিগুলো। ঝড় শেষ হওয়ার পরও ঝুঁকি থেকে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার প্রশাসন রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এফইএমএ) পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির জন্য এটি দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষা। তিনি স্থানীয় টেলিভিশন চ্যানেল এনওয়াইওয়ান-কে জানান, রোববারের সম্ভাব্য ভারী তুষারপাতের আগে শহরের স্যানিটেশন বিভাগকে দেশের বৃহত্তম তুষার মোকাবিলা অভিযানে রূপান্তরিত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাওকলাহোমাকানসাসটেক্সাসফ্লাইট বাতিলশক্তিশালী শীতকালীন ঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬

হামের জরুরি টিকা দেওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু

এপ্রিল ১২, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে ১১ দলের মতবিনিময়

এপ্রিল ১২, ২০২৬

সংরক্ষিত নারী আসন: শেষ দিনে বিএনপিতে মনোনয়ন জমার হিড়িক

এপ্রিল ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই শেষে বিল আকারে উপস্থাপন করা হবে

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT