খুব শিগগির সুখবর দিতে চলেছেন আলিয়া-রণবীর দম্পতি। বহুদিন ধরেই আলোচনায় আলিয়া ও রণবীরের নতুন বাসস্থান। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর। অবশেষে অপেক্ষার অবসান। শোনা যাচ্ছে, আসন্ন দিওয়ালীতেই নতুন বাড়িতে উঠবেন আলিয়া ও রণবীরের।
নতুন বাড়ির নির্মাণের কাজ শেষ হয়েছে। নতুন বাড়ির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। আগেই শোনা গিয়েছিল, রাহাকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতেই দিওয়ালী পালন করবেন তারা। সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র বলেছিলেন, ‘এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে তারাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে দেখে আসতেন।”
রাজ কাপুরের বাংলো ছিল এই বাড়িটি। সেটিকেই নতুন করে তৈরি করা হয়েছে। বাড়ির নাম রাখা হচ্ছে, ‘কৃষ্ণ রাজ’। রাজ কাপুরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্য দিকে তার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।
সূত্র: আনন্দবাজার








