চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়াল কিলার সম্রাটের ৬ খুনের স্বীকারোক্তি

বেরিয়ে এলো আসল পরিচয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
সিরিয়াল কিলার সম্রাট। ছবি: সংগৃহীত

সিরিয়াল কিলার সম্রাট। ছবি: সংগৃহীত

সাভারে পর্যায়ক্রমে ছয়টি নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার ‘সিরিয়াল কিলার’ সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ বলে জানিয়েছে পুলিশ।

নিজ পরিচয় গোপন করে ভবঘুরে নারীদের নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যাকাণ্ড চালানোর কথা আদালতে স্বীকার করেছেন তিনি। ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতে দেওয়া সম্রাটের সব বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানায়, সবুজ ওরফে সম্রাট নিজ পরিচয় গোপন করে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। পরে সন্দেহ বা তথাকথিত ‘অনৈতিক কাজের’ অভিযোগ তুলে তাদের হত্যা করতেন।

সর্বশেষ ঘটনার ৩–৪ দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সাভার পৌর কমিউনিটি সেন্টারে এনে রাখেন তিনি। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক সম্পর্ক করলে প্রথমে ওই যুবককে ভবনের দোতলায় হত্যা করেন সম্রাট। পরে নিচতলায় ওই তরুণীকেও হত্যা করে দুইটি লাশ পুড়িয়ে ফেলেন।

সোমবার আদালতে জিজ্ঞাসাবাদে সম্রাট ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Reneta

পুলিশ জানায়, সম্রাট নিজেকে কখনো ‘কিং সম্রাট’, কখনো ‘মশিউর রহমান খান সম্রাট’ পরিচয়ে পরিচয় দিতেন। এমনকি ব্যাংক কলোনির একটি ভুয়া ঠিকানাও ব্যবহার করতেন। তবে তার দেওয়া কোনো পরিচয়েরই সত্যতা পাওয়া যায়নি।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম জানান, সম্রাটের দেওয়া বাবার নাম ও ঠিকানার কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, সম্রাট একজন বিকৃতরুচির ও সাইকোপ্যাথ প্রকৃতির মানুষ।

সাত মাসে ছয় খুন
পুলিশ জানায়, গত সাত মাসে সাভারে পর্যায়ক্রমে ছয়টি হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে ৪ জুলাই এক বৃদ্ধার, ২৯ আগস্ট, ১১ অক্টোবর ও ১৯ ডিসেম্বর তিনটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ ১৮ জানুয়ারি পৌর কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া লাশ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজে একটি লাশ সরাতে দেখা যাওয়ার পর সম্রাটকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আদালতে দেওয়া তথ্য, পরিচয় ও হত্যার কারণ যাচাই করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সবুজ শেখসাভারসিরিয়াল কিলার সম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT