চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে ভারী ট্যাঙ্ক পাঠানোর বিকল্প নেই: জেলেনস্কি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ন ২১, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেওয়ার কোন বিকল্প নেই। তবে জার্মানি ইউক্রেনের চাওয়া লিওপার্ড ট্যাঙ্ক দেবে কিনা তা এখনও জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশ গুলোর অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতিসহ এক্ষেত্রে সাম্প্রতিক দিনগুলোর অগ্রগতিকে জেলেনস্কি স্বাগত জানিয়েছেন।

শুক্রবার জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, অংশীদাররা নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছে যে, তারা আমাদের জয়ের জন্য যতটা প্রয়োজন ততটা ইউক্রেনকে সমর্থন করবে।

‘হ্যাঁ, আমাদের এখনও আধুনিক ট্যাঙ্ক সরবরাহ পাওয়ার জন্য লড়াই করতে হবে, তবে প্রতিদিন আমরা এটি আরও স্পষ্ট করে বলছি যে, এক্ষেত্রে ট্যাঙ্কের কোন বিকল্প নেই। তাই ট্যাঙ্কের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।’

যেসব দেশ ইতোমধ্যে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই সমস্ত কিছুতে জোর দেওয়ার মতো একমাত্র বিষয় হলো সময় ও অস্ত্র সরবরাহ সময়।

জেলেনস্কি আরো বলেন, ‘আমাদের প্রতিরক্ষার জন্য প্রতিটি পদক্ষেপ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে।’

Reneta

অন্যদিকে পোল্যান্ড ও ফিনল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারা ইউক্রেনে জার্মানির তৈরি লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে আগ্রহী। তবে এক্ষেত্রে জার্মানির অনুমোদন প্রয়োজন।

ডেলিভারি অনুমোদনের জন্য বার্লিনের ওপর চাপ বাড়লেও দেশটির নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী বরিস টিস্টোরিয়াস শুক্রবার বলেন, ‘লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহের ব্যাপারে কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে তা এখনো বলতে পারছি না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ভলোদিমির জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT