চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজই বিয়ে করছেন সেলেনা-বেনি জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

দীর্ঘদিনের প্রেমালাপের পর অবশেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন হলিউডের অন্যতম তারকা আলোচিত জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো।

তাদের বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট। আর এ আয়োজন ঘিরে এখন গোটা বিনোদন দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

বিয়ের প্রস্তুতি ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি। সেখানেই ধরা পড়েছে এক অন্য রকম আবহ আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। সব মিলিয়ে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি।

তবে আয়োজন যত বড়ই হোক, দম্পতি চাইছেন গোপনীয়তাকেই প্রাধান্য দিতে। অতিথিদের সঠিক ভেন্যু জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হবে তাদের নির্ধারিত জায়গায়। প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন এই তারকা জুটির বিশেষ দিনে।

অতিথি তালিকাও কম চমকপ্রদ নয়। সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট ও প্যারিস হিলটন থেকে শুরু করে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক সবাই থাকছেন এই আয়োজনে।

‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ জানিয়েছে, বিয়ের আগের রাতে ইতোমধ্যেই হয়েছে রিহার্সেল ডিনার। আর আজকের মূল আয়োজনে সেলেনার পাশে থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবীরা, যারা হবেন ব্রাইডসমেড। তবে বিয়েতে সেলেনা ও বেনি কি পোশাক পরবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। –পিঙ্কভিলা

Jui  Banner Campaign
ট্যাগ: বিয়েবেনি ব্ল্যাঙ্কোলিড বিনোদনসেলেনা গোমেজহলিউডের অন্যতম তারকা জুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT