চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ছুটি শেষে খুলেছে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ০৮, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে গেছে।

আজ (৮ অক্টোবর) বুধবার থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শুরু হলো নিয়মিত পাঠদান। দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও একই সময়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয় ২৮ সেপ্টেম্বর থেকে, যা চলে ৭ অক্টোবর পর্যন্ত। এই ১২ দিনের ছুটির মধ্যে ছিল দুই দিন সাপ্তাহিক ছুটি। এছাড়া গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিন ঐচ্ছিক ছুটিও পেয়েছিলেন শিক্ষকরা।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছিল, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও প্রবারণা পূর্ণিমাসহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘ ছুটির পর আজ থেকে শুরু হওয়া ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক ভালো বলে জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা আশা করছেন, আসন্ন বার্ষিক পরীক্ষা সামনে রেখে ছুটির পর থেকেই পূর্ণ উদ্যমে পাঠদান শুরু করা যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছুটিশিক্ষাপ্রতিষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT