চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলেছে স্কুল, বেড়েছে অভিভাবকদের দুশ্চিন্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০২৪
শিক্ষা
A A

দেশজুড়ে চলমান তাপদাহ পরিস্থিতিতে সপ্তাহব্যপী ছুটি শেষে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। একই সাথে মাধ্যমিক স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নিয়ম মোতাবেক চলবে ক্লাস ও পরীক্ষা।

রোববার ২৮ এপ্রিল রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে অভিভাবকদের সাথে স্কুলে আসছেন শিক্ষার্থীরা। তবে তীব্র গরমে অভিভাবকদের মধ্যে দেখা গেছে দুশ্চিন্তা।

এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ জালাল ইমাম বলেন, বাইরে এতো গরমে আমরাই ঠিক থাকতে পারছি না, সেই তুলনায় বাচ্চাদের জন্য স্কুল করাটা অনেক কষ্টের হবে। সকাল থেকে ক্লাস করে দুপুরে যখন তাদের ছুটি হবে তখনতো সূর্যের তাপ বেশি এরমধ্যেই তাদের বাসায় ফিরতে হবে।

আরেক শিক্ষার্থীর অভিভাবক সাবেরা সাহনাজ বলেন, এতো গরমে শিক্ষা প্রতিষ্ঠান আরও কিছু দিন বন্ধ থাকলে ভালো হতো। আমারা নিজেরাই খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছি না। কিন্তু এখনতো বাচ্চাদের নিয়ে স্কুলে আসতেই হবে।

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক কাউসার হোসেন বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সব নীতমালা মেনে আমাদের পাঠদান চালিয়ে যাবো। গরমে শিক্ষার্থীদের জন্য আমরা পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা রেখেছি। এছাড়াও বিশেষ প্রয়োজনে আমাদের মেডিক্যাল টিম সক্রিয় আছে।

অন্যদিকে গরমে যেন ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল ৮টায়। ছুটি হয়ে যাবে দুপুরের আগেই, বেলা ১১টায়। গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Reneta

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য শনিবার ২৭ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়:

১. আগামী ২৮ এপ্রিল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম চলমান থাকবে।

২. এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

৩. দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

৪. তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

৫. উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।

৬. প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব-পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিভাবকদের দুশ্চিন্তাগরমতাপদাহস্কুল খুলেছে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬

‘বড় মনের মানুষ না হলে বড় সুপারস্টার হওয়া যায় না’

মার্চ ২৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: এক মাসে ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT