চুয়াডাঙ্গার দর্শনার ছয়ঘরিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে রিয়াদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ সোমবার ১২ মে দুপুরে এই খুনের ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন ছয়ঘরিয়া গ্রামের কৃষক জিয়াউর রহমানের ছেলে এবং দর্শনা মেমনগর বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক জিয়াউর রহমানের সাথে প্রতিবেশি হযরত আলীর সাথে বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আজ সোমবার দুপুরে গবর শুকানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে হযরত বাড়ির ভেতর থেকে ধারালো দা নিয়ে আসে এবং বাবা-মায়ের চোখের সামনেই স্কুলছাত্র রিয়াদের গলায় কোপ মারে। এতে সাথে সাথেই রিয়াদ মারা যায়।








