চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির জয়ের রাতে রিয়ালকে রুখে দিল এশিয়ার ক্লাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ন ১৯, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম ৩০ মিনিট আল হিলালের প্রবল আক্রমণ সামলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। যদিও বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। শেষদিকে জয়ের সুবর্ণ সুযোগ পায় স্প্যানিশ দলটি, ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি মিস করায় শেষে হতাশায় মাঠ ছাড়ে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল।

হার্ড রক স্টেডিয়ামে বুধবার রাতে কাইলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা রিয়ালকে ১-১তে গোলে রুখে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। নতুন ফরম্যাটে আয়োজিত এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ২০২২ ক্লাব বিশ্বকাপের ফাইনালে এই আল হিলালকে ৫-৩তে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল।

গ্রুপ ‘এইচ’র প্রথম ম্যাচে নতুন কোচ জাভি আলোনসোর অধীনে প্রথমবার মাঠে নেমেছিল রিয়াল। ফেভারিট তারাই। ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলা রিয়াল লিড নেয় ৩৪ মিনিটে। রদ্রিগোর পাসে গোল করে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া।

লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় আল হিলাল। পেনাল্টি থেকে গোল করে আল হিলালকে আনন্দে ভাসান রুবেন নেভেস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুদলই। ম্যাচের ৮৭ মিনিটের মাথায় বক্সের ভেতর ফ্রান গার্সিয়াকে ফাউল করেন কাহতানি। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভালভার্দে। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন আল হিলাল গোলরক্ষক বোনো। শেষপর্যন্ত ১-১ ব্যবধান ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল ও আল হিলাল।

Reneta

রাতের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে দারুণভাবে। মরক্কোর ক্লাব উইদাদদের বিপক্ষে ২-০তে জিতেছে পেপ গার্দিওলার দল। ২০২২ সালে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে উইদাদ এবারের ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন, জেরেমি ডকুর পা থেকে ৪২ মিনিটে আসে সিটির দ্বিতীয় গোল।

Jui  Banner Campaign
ট্যাগ: আল হিলালএমবাপেক্লাব বিশ্বকাপ ২০২৫গার্দিওলাম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)।

বিরোধী দলের আচরণ কেমন হবে তা সবাই বুঝে গেছে: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT