সৌদি আরবে সংশোধিত শ্রম আইনে চুক্তির নিয়ম অনুসারে কর্মীকে অনুপস্থিত হিসেবে রিপোর্ট করার আগে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ কর্মসংস্থান চুক্তি ব্যবস্থার আপডেট চালু করেছে যা নিয়োগ কর্তারা কিভাবে কর্মীদের কাজে অনুপস্থিত হিসেবে রিপোর্ট করবেন তা বলা হয়েছে।
একজন নিয়োগকর্তা কেবল তখনই কর্মী অনুপস্থিত হিসেবে অনুযোগ জমা দিতে পারবেন যদি কর্মীর আবাসিক পারমিট (ইকামা) কমপক্ষে ৬০ দিনের জন্য বৈধ থাকে এবং অভিযোগের সময় কর্মীর কোনো সক্রিয় কর্মসংস্থান চুক্তি না থাকে। একবার একজন কর্মীর অবস্থা কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের অন্য নিয়োগকর্তার কাছে স্থানান্তর অর্থাৎ স্পন্সর পরিবর্তন, সৌদি আরব ছেড়ে চলে যাওয়া, একই কর্মকর্তার সাথে আবার চুক্তিবদ্ধ হওয়া এসবের যেকোনো একটি বেছে নেওয়ার জন্য ৬০ দিনের সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কর্মী কোনও পদক্ষেপ গ্রহণ না করলে তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে।
আপডেট করা সিস্টেমে আরও বলা হয়েছে, যদি কোনো কাজের চুক্তির সময়কাল শেষ হয় নিয়োগকর্তা বা কর্মীর সিদ্ধান্তের মাধ্যমে এবং চুক্তিগত সম্পর্ক শেষ হয় তা হলে চুক্তিটি সমাপ্ত বলে গণ্য করা হবে।
অতিরিক্ত সময়ের মধ্যে কর্মী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হলে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞপ্তি পাঠাবে।







