চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

রুমী সাঈদরুমী সাঈদ
১০:১০ পূর্বাহ্ন ১০, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ বাহিনীর অভিযান।

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ বাহিনীর অভিযান।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে ২২ হাজার ৭২ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। অভিযানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা এক হাজার ৬৪০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়াও ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার জন্য আটক করা হয়েছে। এই অভিযানে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন আইন অমান্যকারী যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন মহিলা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর মধ্যে ১৬ হাজার ১৬২ জন ব্যক্তি ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে আবেদন করেছেন, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় আছেন এবং ১১ হাজার ৫৮ জন ইতোমধ্যেই বহিষ্কার হয়েছেন।

মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে বলছে, যে কেউ সীমান্ত লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা করবে, তাদের পরিবহন করবে, আশ্রয় দেবে বা কোন সহায়তা প্রদান করবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে। অপরাধীদের জনসাধারণের সামনে নাম প্রকাশ করা হতে পারে।

এই অপরাধে আটক রাখার জন্য একটি বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে। মন্ত্রণালয় মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্ব প্রদেশে ৯১১ অথবা অন্যান্য অঞ্চলে ৯৯৯ এবং ৯৯৬ নম্বরে কল করে আইন লঙ্ঘনকারীদের তথ্য প্রদানের অনুরোধ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইন লঙ্ঘনএক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারশ্রম আইন লঙ্ঘনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শোলাকিয়ায় ঈদ জামাত: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের বিপ্লবী গার্ড মুখপাত্র জেনারেল নিহত

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার রিয়াজের সাক্ষাৎ

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২০, ২০২৬

শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT