চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনাময় আগামীর হাতছানিতে খেলোয়াড়ি জীবনের ইতি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:২২ অপরাহ্ন ০৮, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের গণ্ডি পেরিয়ে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করতে চলেছেন সাথিরা জাকির জেসি। হংকংয়ে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ পরিচালনা করবেন। যে কারণে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে হচ্ছে। জেসি নিজেই চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আন্তর্জাতিক আম্পায়ারদের খেলা ছেড়েই আসতে হয়। আমাকেও ক্রিকেট ছাড়তে হচ্ছে। শুক্রবার শেষ ম্যাচ খেলব।’

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে জেসি-জ্যোতিদের রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে স্থানীয় দলটির বিপক্ষেই ম্যাচ। খেলা শেষ করে রাতে জেসি ধরবেন হংকংয়ের ফ্লাইট। আসরে অংশ নিতে লতা মণ্ডলের নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং দলও রাতে রওনা হবে।

খেলার পাশাপাশি ধারাভাষ্যেও বেশ সুনাম কুড়িয়েছেন জেসি। বিভিন্ন টিভি চ্যানেলের ক্রিকেট ইভেন্টের সঞ্চালনা ও বিশ্লেষণে নিয়মিত মুখ তিনি। রুপালি ব্যাংক ক্রিকেট দলের কর্মকর্তা ও খেলোয়াড় হিসেবে বেশ কয়েকবছর ধরে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন।

সন্তান থাকার পরও ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ার বেশ লম্বা করেছেন। সব চ্যালেঞ্জে জয়ী হয়ে জেসি এগিয়ে চলেছেন সম্ভাবনাময় ক্যারিয়ারের পথে। ইমার্জিং এশিয়া কাপ দিয়ে নতুন আরেকটি দুয়ার খুলছে তার। বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক ধারাভাষ্যকার যিনি, তিনিই আবার প্রথম নারী আন্তর্জাতিক আম্পায়ারও!

গতবছর মেয়েদের এশিয়া কাপ বাংলাদেশে হলেও নারী আম্পায়ার হিসেবে ছিল না বাংলাদেশের প্রতিনিধিত্ব। সেটি বেশ পুড়িয়েছে জেসিকে। পরবর্তী সুযোগ লুফে নিতে আম্পায়ারিং নিয়ে আরেকটি কোর্স সম্পন্ন করেন।

জেসির স্বপ্ন বিশ্বকাপে আম্পায়ারিং করার। সেটিও খুব দূরের পথ নয়। আগামী বছর মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। আম্পায়ারিংয়ে আয়োজক দেশের অগ্রাধিকার থাকবে বলেই বিশ্বাস জেসির।

Reneta

৩২ বর্ষী জেসি বাংলাদেশের হয়ে খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি। জাতীয় নারী ক্রিকেট দলের প্রথম দিকের কাণ্ডারি তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য খুব বেশি দীর্ঘ হয়নি। ২০১৩ সালে বাদ পড়ার আর সুযোগ হয়নি জাতীয় দলে। ধারাভাষ্যে প্রতিভা মেলে ধরলেও খেলার মাঠ থেকে মন সরেনি। ক্রিকেটের নানা দিকে বিচরণ করার পাশাপাশি ঘরোয়া লিগে নিয়মিত খেলে গেছেন এ স্পিন-অলরাউন্ডার।

একযুগ প্রতিনিধিত্ব করা এ ক্রিকেটারের অবসর উপলক্ষে কোনো আয়োজন অবশ্য রাখেনি লিগের আয়োজক বিসিবির উইমেন্স উইং কিংবা বিসিবি। সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্বের ২২ গজের ক্রিকেটকে বিদায় বলতে হচ্ছে নীরবেই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং এশিয়া কাপজেসিবিসিবিলিড স্পোর্টসসাথিরা জাকির জেসিহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশের দারুণ কিছু পেসার আছে, স্পিন উইকেটের দরকার নেই’

এপ্রিল ১৫, ২০২৬

চাহিদা ঊর্ধ্বমুখী, ১৮০০ টাকার টিকিটেও হাউজফুল!

এপ্রিল ১৫, ২০২৬

কিউইদের বাংলাদেশ সফরের দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে তিন মহাসাগরে সব বাণিজ্য বন্ধের হুমকি

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT