ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সনজীদা খাতুন মারা গেছেন
=================
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সনজীদা খাতুন মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৯২ বছর। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একুশে পদকে ভূষিত রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গণে।







